বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ Logo বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক Logo আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চাঁদপুর-২ আসনে লেবার পার্টির নাসিমা নাজনীন সরকার Logo আমরা বিএনপি পরিবারের উদ্যোগে সাতক্ষীরার ৯নং ওয়ার্ডে তারেক রহমানের ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচির লিফলেট বিতরণ Logo আবেদনের শর্ত পূরণ ছাড়াই খুবির সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি Logo দায়মুক্তি আইনের বিরুদ্ধে সিরাজগঞ্জে প্রতিবাদ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ক্যাবের Logo চুয়াডাঙ্গা-ঝিনাইদহে প্রতারক চক্রের বেপরোয়া তান্ডব, চাকরীর প্রলোভনে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর বিপাকে ভুক্তভোগী পরিবার, থানায় অভিযোগ দায়ের Logo সাতক্ষীরায় ইয়াবা, অবৈধ অর্থ ও অস্ত্রসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতসহ  গ্রেফতার- ৩ Logo নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা কক্সবাজার থেকে গ্রেফতার

জামায়াতের নির্বাচনী সভায় পুলিশ সদস্যের অংশগ্রহণ, এএসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৯:০৭ অপরাহ্ণ, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৭৪৩ বার পড়া হয়েছে
সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা :
সাতক্ষীরা শহরে পুলিশের পোশাক পরে জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচনী পথসভায় অংশ নিয়ে ইসলামি সংগীত পরিবেশন ও বক্তব্য দেওয়ার অভিযোগে এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যের নাম কারি মহিবুল্লাহ। তিনি বাংলাদেশ পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে যশোর পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।
রোববার (১৪ ডিসেম্বর  ২০২৫) যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এএসআই কারি মহিবুল্লাহ গত ২৬ নভেম্বর থেকে ১৫ দিনের ছুটিতে যান। তবে ছুটিতে তিনি নিজ বাড়িতে না গিয়ে সাতক্ষীরায় অবস্থান করেন। গত ৭ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা মোড়ে অনুষ্ঠিত একটি নির্বাচনী পথসভায় তিনি পুলিশের পোশাক পরেই অংশ নেন।
পথসভাটি সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সাতক্ষীরা–২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের জামায়াত প্রার্থী আবদুল খালেক অংশ নেন। ওই সভায় এএসআই কারি মহিবুল্লাহ ইসলামি সংগীত পরিবেশন করার পাশাপাশি বক্তব্য দেন বলে অভিযোগ রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পুলিশের একজন দায়িত্বপ্রাপ্ত সদস্যের এ ধরনের আচরণে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি খুলনা রেঞ্জের ডিআইজি এবং যশোরের পুলিশ সুপারকে অবহিত করা হলে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ ঘটনায় এএসআই কারি মহিবুল্লাহর বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ

জামায়াতের নির্বাচনী সভায় পুলিশ সদস্যের অংশগ্রহণ, এএসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

আপডেট সময় : ০৮:৩৯:০৭ অপরাহ্ণ, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫