রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

খুবির গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গ্র্যান্ড রিইউনিয়ন উদ্বোধন!

খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুই দিনব্যাপী ‘গ্র্যান্ড রিইউনিয়ন’ অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। আজ ১৭ অক্টোবর (শুক্রবার) সকালে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এ ‘গ্র্যান্ড রিইউনিয়ন’ উপলক্ষ্যে বেলা ১১টায় ৩নং একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে আলোচনা অনুষ্ঠান ও ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে উপাচার্য, উপ-উপাচার্য, ডিন, ডিসিপ্লিন প্রধান ও ছাত্র বিষয়ক পরিচালক শিক্ষক, অ্যালামনাই, শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, গণিত ছাড়া আধুনিক সভ্যতার কোনো ক্ষেত্রই সচল নয়। আজকের বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং, ডেটা সায়েন্স ও আধুনিক প্রযুক্তির প্রতিটি ক্ষেত্রেই গণিত হচ্ছে মূল চালিকাশক্তি। খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের অ্যালামনাইরা দেশে-বিদেশে এসব অগ্রসর ক্ষেত্রেও সাফল্যের সঙ্গে কাজ করে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধি করছেন।
তিনি আরও বলেন, অ্যালামনাইদের অভিজ্ঞতা ও পরামর্শ কাজে লাগিয়ে পাঠ্যক্রমকে সময়োপযোগী ও গবেষণাভিত্তিক করা জরুরি, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রে আরও দৃঢ় অবস্থান নিতে পারে। উপাচার্য তাঁর বক্তব্যে এই ডিসিপ্লিনের কৃতী শিক্ষার্থী ও জুলাই আন্দোলনের শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ-এর আত্মত্যাগের কথাও শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, আজকের বিশ্বে গণিত কেবল পাঠ্যবিষয় নয়, গণিতের বিচরণ সর্বত্র। গণিতের শিক্ষার্থীরা তাদের যুক্তিবোধ, বিশ্লেষণক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতা দিয়ে সমাজে বাস্তব পরিবর্তন আনছে। তিনি আরও বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই মিলনমেলা শুধু স্মৃতিচারণ নয়, এটি পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করার একটি মঞ্চ। এই বন্ধন আগামীর দিনগুলোতেও সহযোগিতা ও প্রেরণার সেতুবন্ধন হিসেবে কাজ করুক, এটাই সকলের প্রত্যাশা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, গণিত ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আজমল হুদা, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত ও ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম।
তাছাড়াও গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মুন্সী শহিদ আনিসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন। আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন, গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মোঃ আবু শামীম, খুলনা বিশ্ববিদ্যালয় গণিত ক্লাবের সভাপতি তাসবিহা তাবাস্সুম পরমা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের ’২২ ব্যাচের শিক্ষার্থী মোঃ রামীম মুস্তাফিজ ও তুলি রানী ঢাকি। অনুষ্ঠানে ‘গ্র্যান্ড রিইউনিয়ন’ উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকার উদ্বোধন ও অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এ অনুষ্ঠানে ডিসিপ্লিনের শিক্ষক, অ্যালামনাই ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

খুবির গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গ্র্যান্ড রিইউনিয়ন উদ্বোধন!

আপডেট সময় : ০৯:০২:২৪ অপরাহ্ণ, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫