রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

চাঁদপুরে সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন!

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর:
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার একটি মার্কেটের ভেতর প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলাকেটে হত্যার দ্রুত বিচারের দাবীতে চাঁদপুরের সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা।

সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় বক্তব্য দেন সাংবাদিক বিএম হান্নান, শাহাদাত হোসেন শান্ত, সোহেল রুশদী, লক্ষণ চন্দ্র সূত্রধর, মির্জা জাকির, আল-ইমরান শোভন, আবদুল আউয়াল রুবেল, মোশারফ হোসেন লিটন, মোরশেদ আলম রোকন, তালহা জুবায়ের ও আলআমিন ভুঁইয়া।

মানববন্ধনে প্রেসক্লাব ছাড়া অংশগ্রহণ করেন টেলিভিশন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা ও চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেড।

আরো বক্তব্য দেন টেলিভিশন সংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, ফটোজার্নালিস্ট এসোসিয়েশেনর ভারপ্রাপ্ত সভাপতি এসএম সোহেল, সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, সাংবাদিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ আলম ও কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন। আমরা এই হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবী করছি। সম্প্রতি সময়ে মব সৃষ্টি করে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর আরো তৎপর হওয়া প্রয়োজন।

তারা আরো বলেন, সাংবাদিকরা সব সময় অন্যায়, অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে লিখতে ও বলতে গিয়ে হত্যার এবং নির্যাতনের শিকার হচ্ছেন। কিন্তু আজ পর্যন্ত একটি হত্যার বিচার দৃশ্যমান হয়নি। ইতোমধ্যে আলোচিত সাংবাদিক সাগর-রুনি হত্যাসহ অন্যান্য হত্যার বিচার না করায় সন্ত্রাসীরা এই ধরণের অপরাধ ঘটানোর সাহস দেখাচ্ছে।

দ্রুত বিচার ট্রাইবুন্যালে তুহিন হত্যার বিচার করে জাতির সামনে দৃষ্টান্ত স্থাপন করা হউক। যাতে করে অপরাধীরা এই ধরণের ঘটনায় জড়িত হওয়ার সাহস না দেখাতে পারে। অন্যথায় সাংবাদিক আরো কঠোর কমূর্সচির হুশিয়ারি দেন।

ছবির ক্যাপশন: সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলাকেটে হত্যার দ্রুত বিচারের দাবীতে চাঁদপুরের সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চাঁদপুরে সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন!

আপডেট সময় : ১০:১০:৪৪ অপরাহ্ণ, শনিবার, ৯ আগস্ট ২০২৫