শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টা গ্রহণের আহ্বান !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৪৭:২০ অপরাহ্ণ, সোমবার, ২৭ মার্চ ২০১৭
  • ৮১৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে সম্মিলিত প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। আজ সোমবার বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন আয়োজিত ‘মি. ঢাকা শরীর গঠন প্রতিযোগিতা- ২০১৭’ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।

মাদককে দেশের জন্য একটি অন্যতম বড় সমস্যা হিসেবে উল্লেখ করে এর প্রতিরোধে বেশি বেশি সাংস্কৃতিক চর্চা, শরীর চর্চাসহ সামাজিক ও পারিবারিক সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি গ্রহণের উপর গুরুত্বারোপ করেন মেয়র।
সাঈদ খোকন বলেন, শুধু আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী দিয়ে মাদকের প্রতিরোধ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা।

ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হাসান আলোর সভাপতিত্বে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে সেলিম আল মাহমুদ স্মরণে দুদিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন, আবু আহমেদ মান্নাফী, ড. আওলাদ হোসেন ও বডি বিল্ডার্স ফেডারেশনের জিএস নজরুল ইসলাম।

মেয়র সাঈদ খোকন কর্পোরেশন পরিচালিত শরীর চর্চা কেন্দ্রগুলোর সংস্কার, শরীর চর্চার প্রয়োজনীয় উপকরন প্রদান করার ঘোষণা দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টা গ্রহণের আহ্বান !

আপডেট সময় : ০৫:৪৭:২০ অপরাহ্ণ, সোমবার, ২৭ মার্চ ২০১৭