শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

রাজধানীতে গ্যাস লাইনের আগুনে দগ্ধ ৩ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৩৯:২৪ অপরাহ্ণ, সোমবার, ২৭ মার্চ ২০১৭
  • ৮০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর জুরাইনে গ্যাস লাইনের আগুনে ৩ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে দুই জন শিশুও রয়েছে বলে জানা গেছে। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে জুরাইনের মুরাদপুর স্কুল সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ সেই তিন জন হলেন মুরসালিন সরকার (৫০), শিশু শাওন (৮) ও শিশু হাসান (৯)। যে বাড়িতে এই দুর্ঘটনা ঘটেছে সেটি মুরসালিন সরকারের নিজের বাড়ি। শিশু দু’টি তার বাসায় কাজ করত বলে জানা গেছে।

মুরসালিনের এক আত্মীয় জানান, সকালে বাড়ির নিজ তলায় পানির মোটর ছাড়তে সুইচ দিতেই আগুনের ফুলকি বের হয়ে পাশেই লিকেজ গ্যাস লাইনে পড়ে আগুন ধরে যায়। এ সময় মুরসালিনসহ সঙ্গে থাকা ওই দুই শিশু দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের চিকিৎসক কবির বলেন, আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

রাজধানীতে গ্যাস লাইনের আগুনে দগ্ধ ৩ !

আপডেট সময় : ০৫:৩৯:২৪ অপরাহ্ণ, সোমবার, ২৭ মার্চ ২০১৭