সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

নিউইয়র্কে স্বাধীনতা দিবসের প্যারেড !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৫:১২ অপরাহ্ণ, সোমবার, ২৭ মার্চ ২০১৭
  • ৮২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

হাতে লাল-সবুজের পতাকা, কণ্ঠে ‘পূর্ব দিগন্তে সূর্য উঠিছে রক্ত লাল’ সঙ্গীতে স্লোগানে নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ‘স্বাধীনতা শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ রবিবার অপরাহ্নে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই শতশত প্রবাসী জ্যাকসন হ্ইাটসের রাস্তায় এ শোভাযাত্রায় অংশ নেন।

মুুক্তিযুদ্ধে আমেরিকান বন্ধু লেয়ার লেভিনকে সঙ্গে নিয়ে প্রবাসের মুক্তিযোদ্ধারা এতে নেতৃত্ব দেন। বেলুন উড়িয়ে এ শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন নিউইয়র্ক সিটির পাবলিক এডভোকেট লেটিসা জেমস।

এর আগে ডাইভার্সিটি প্লাজায় মুক্তমঞ্চে স্থাপিত জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধা অভিবাদন জ্ঞাপন করেন। এ কর্মসূচির নেতৃত্ব দেন ‘সেক্টর কমান্ডার্স ফোরাম’র নবগঠিত যুক্তরাষ্ট্র শাখার আহবায়ক রাশেদ আহমেদ। এ সময় হিমেল হাওয়ার মধ্যেই নতুন প্রজন্মের শিশু-কিশোরেরা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রবাসের ৪৬ কবির আবৃত্তি ও কবিতা পাঠের পর উপস্থিত ২০ মুক্তিযোদ্ধাকে লাল-সবুজের উত্তরীয় পরিয়ে বিশেষ সম্মান জানানো হয়। এ পর্বে উপস্থাপনা করেন কর্মসূচির আহবায়ক মুক্তিযোদ্ধা তাজুল ইমাম। সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার মধ্যে ছিলেন মমতাজ হাসান বীরপ্রতিক, ক্যাপ্টেন (অব:) সাঈদ বীরপ্রতিক, ড. নূরন্নবী, মাহবুবুর রহমান, লাবলু আনসার, আবুল কাশেম সরকার, নূরল ইসলাম, আয়ুব আলী খান প্রমুখ।

এরপর মূলমঞ্চে মুক্তিযুদ্ধের পক্ষে অবিস্মরণীয় ভূমিকা পালনকারী আমেরিকান লেয়ার লেভিনকে বিশেষভাবে সম্মান জানানো হয়। এ পর্বের সঞ্চালনা করেন সাংবাদিক ও লেখক হাসান ফেরদৌস।

বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মুক্তিযোদ্ধা নূরল ইসলাম ও আবুল কাশেম। এ পর্বের সমন্বয় করেন নারী সংগঠক রানু ফেরদৌস ও লেখিকা নাসরীন চৌধুরী।

প্রসঙ্গত, ২০২১ সালে স্বাধীনতা দিবসের ৫০ বছর পূর্তিকে সামনে রেখে গত বছর থেকেই প্রস্তুতিমূলক নানা কর্মসূচির আয়োজন করছে মুক্তধারা ফাউন্ডেশন। রজতজয়ন্তী উৎসবে ব্যাপক লোক-সমাগমের প্রস্তুতি কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি ও পেশার প্রবাসী ছাড়াও নতুন প্রজন্মের অংশগ্রহণ সকলকে আশান্বিত করছে বলে জানান মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বজিৎ সাহা।

এবারের বিভিন্ন পর্বে সঙ্গীত পরিবেশন করে সুর ও ছন্দ শিল্পী গোষ্ঠি, বহ্নিশিখা সংগীত নিকেতনের শিল্পীরা। সমগ্র অনুষ্ঠানে সহযোগিতা করেছেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল শামীম আহসান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

নিউইয়র্কে স্বাধীনতা দিবসের প্যারেড !

আপডেট সময় : ০১:০৫:১২ অপরাহ্ণ, সোমবার, ২৭ মার্চ ২০১৭