শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

সিরাজগঞ্জে ওয়ার্ড সভা অনুষ্ঠিত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১৮:৫৪ অপরাহ্ণ, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৮১১ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের অংশগ্রহণে রোববার (২০ জুলাই) বিকেলে এলজিইডি অফিস সংলগ্ন চক শিয়ালকোল এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।

১নং ওয়ার্ড সদস্য ছালাম শেখের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাজমুল হক।

প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হক বলেন, ইউনিয়ন পরিষদ পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডে উন্মুক্ত সভা অত্যন্ত জরুরি। সরকারের নীতিমালা অনুযায়ী ওয়ার্ডভিত্তিক সভার মাধ্যমে জনগণের মতামত ও চাহিদা বিবেচনায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। এতে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা এবং উপকারভোগীদের সঠিক বাছাই নিশ্চিত হয়।

সভায় ওয়ার্ডের চলমান সমস্যা, উন্নয়ন চাহিদা, সরকারি সহায়তা প্রাপ্তি, জন্ম-মৃত্যু নিবন্ধন, কর আদায়, সুবিধাবঞ্চিতদের চিহ্নিতকরণ, উপকারভোগীদের যাচাই-বাছাই প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা নাগরিক সেবা সহজীকরণে সবাইকে পরিষদে এসে সময়মতো জন্ম ও মৃত্যু নিবন্ধনের তিনি আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা নাজমুল হুদা, ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদ, সংরক্ষিত নারী সদস্য রেহানা খাতুন, সাবেক ইউপি সদস্য দীপন, বীর মুক্তিযোদ্ধা, ছাত্র প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার প্রায় ৪ শতাধিক সাধারণ জনগণ অংশগ্রহন করেন।

ওয়ার্ড সভাকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা গণতান্ত্রিক স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর করার একটি আশাব্যঞ্জক দৃষ্টান্ত বলে মনে করেন আয়োজকরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

সিরাজগঞ্জে ওয়ার্ড সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:১৮:৫৪ অপরাহ্ণ, রবিবার, ২০ জুলাই ২০২৫