সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

নিবন্ধন পেতে রোববার আবেদন জমা দেবে এনসিপি

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:০১:০৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৭৪৫ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল এনসিপি’র শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। দলটি নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দেবে আগামী রোববার (২২ জুন)

আগামী রোববার নিবন্ধনের আবেদনের সময়সীমা শেষ হওয়ার আগেই দলীয় গঠনতন্ত্র চূড়ান্ত করবে এনসিপি। সেই লক্ষ্যে আগামীকাল শুক্রবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সভা হতে যাচ্ছে।

ওই সভায় এনসিপির গঠনতন্ত্র চূড়ান্ত করা হবে বলে গতকাল বুধবার গণমাধ্যমকে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। মাঝে দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় শেষ দিনে (রোববার) ইসিতে এনসিপির পক্ষ থেকে ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেওয়া হতে পারে বলেও জানান তিনি।

১ জুন ঢাকা মহানগর উত্তরে সমন্বয় কমিটি গঠনের মধ্য দিয়ে জেলা–উপজেলা পর্যায়ে এনসিপির কমিটি গঠন শুরু হয়। গতকাল বুধবার পর্যন্ত দেশের ৩৩টি জেলা ও ১২৭টি উপজেলায় সমন্বয় কমিটি করেছে এনসিপি। এই কমিটিগুলোর মাধ্যমে পরে জেলা–উপজেলা পর্যায়ে দলটির আহ্বায়ক কমিটি গঠিত হবে। অবশ্য দলের গঠনতন্ত্র এখনো চূড়ান্ত হয়নি।

খসড়া গঠনতন্ত্র অনুযায়ী, দলের শীর্ষ নেতা হিসেবে কেউ তিন মেয়াদের বেশি থাকতে পারবেন না। দলীয় প্রধানকে তিন বছর পরপর কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হতে হবে।

কমিটি গঠনের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে দলীয় কার্যালয়ও স্থাপন করছে এনসিপি। এ ছাড়া জেলা–উপজেলা পর্যায়ে সদস্য ফরমও পাঠানো হয়েছে। এখন জেলা–উপজেলা পর্যায় থেকে দলীয় কার্যালয়ের চুক্তিপত্র, কমিটির সদস্যদের জাতীয় পরিচয়পত্র, পূরণকৃত সদস্য ফরমসহ বিভিন্ন তথ্য কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাচ্ছেন নেতা–কর্মীরা। ইসিতে জমা দেওয়ার জন্য কেন্দ্রীয়ভাবে এগুলো যাচাই–বাছাই করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

নিবন্ধন পেতে রোববার আবেদন জমা দেবে এনসিপি

আপডেট সময় : ১২:০১:০৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫