রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

‘ব্রাসেলস এন্ড ঢাকা সলিডারিটি ফর পিস্’ সেমিনারে বাংলাদেশের প্রশংসা !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৩৭:৫৬ অপরাহ্ণ, বুধবার, ২২ মার্চ ২০১৭
  • ৮২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জঙ্গি, সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা মোকাবিলায় বাংলাদেশের নীতি ‘জিরো টলারেন্স’। শুধু তা-ই নয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কোনো জঙ্গি বা সন্ত্রাসী গোষ্ঠীর কর্মতৎপরতা শক্ত হাতে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দমন করায় তার  প্রশংসা করেন পর্তুগালের সাবেক এমপি ও সাউথ এশিয়ান ডেমোক্রেটিক ফোরামের ডিরেক্টর পাওলো কাছাকা।

শান্তির পক্ষে বাংলাদেশ সরকার তথা বিশ্বশান্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার “জিরো টলারেন্স” কর্মসূচির সাফল্য বিশ্বময় ছড়িয়ে দিতে বেলজিয়াম আওয়ামী লীগ এর উদ্যোগে ব্রাসেলস প্রেসক্লাবে ‘ব্রাসেলস এন্ড ঢাকা সলিডারিটি ফর পিস্’ শিরোনামে অনুষ্ঠিত এই সেমিনারে তিনি এসব কথা বলেন।

বেলজিয়ামে ও বাংলাদেশে সন্ত্রাসীদের হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে সেমিনারের শুরু হয়। বেলজিয়ামের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতনের উপস্থাপনায় সেমিনারে সভাপতিত্ব  করেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি লতিফ শহিদুল হক। এসময় উপস্থিত ছিলেন ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম এর সভাপতি আনসার আহমদ উল্লাহ, সাউথ এশিয়ান ডেমোক্রেটিক ফোরামের সহকারি প্রোগ্রামার নূরা বাবা লোবা, ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক হাসনাত মিয়া, ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রচার সম্পাদক খোকন শরীফ, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ বিদ্যুৎ বড়ুয়া, নেদারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ খান, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম ,স্পেন আওয়ামী লীগ নেতা রিজভি আলম।

সেমিনারের আগে বেলজিয়ামে হামলার এক বছর পূর্তিতে বেলজিয়ামের মালভিক স্টেশনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইউরোপিয়ান  আওয়ামী লীগের নেতারা। সেমিনারে এ সময় বাংলাদেশ ও বেলজিয়ামে সন্ত্রাসীদের হামলার বিভিন্ন চিত্র ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

এসময় বক্তারা ইউরোপিয়ান কমিশনের প্রতিনিধি ও সাংবাদিকদের সামনে বাংলাদেশ সরকারের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরেন এবং বাংলাদেশ সরকারের প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থনকে সাধুবাদ জানান। সেমিনারে বাংলাদেশ জামায়াত ইসলামীর কঠোর সমালোচনা করেন বক্তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

‘ব্রাসেলস এন্ড ঢাকা সলিডারিটি ফর পিস্’ সেমিনারে বাংলাদেশের প্রশংসা !

আপডেট সময় : ০২:৩৭:৫৬ অপরাহ্ণ, বুধবার, ২২ মার্চ ২০১৭