রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

সুই না ফুটিয়েই শিশুদের দেওয়া যাবে টিকা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৪:২৪ পূর্বাহ্ণ, রবিবার, ১৯ মার্চ ২০১৭
  • ৮১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আর সুই ফোটানোর যন্ত্রণা হয়তো সইতে হবে না দুধের শিশুদের। জন্মের মুহূর্ত থেকেই নির্দিষ্ট সময় অন্তর বিভিন্ন ধরনের টিকা দেওয়ার জন্য বার বার শিশুদের নরম তুলতুলে চামড়ায় ইয়া বড় বড় ইঞ্জেকশনের সুই ফোটানো হয়। যন্ত্রণায় চিৎকার জুড়ে দেয় শিশুটি। সেই ‘জীবন-যন্ত্রণা’ সইবার দিন বোধহয় এ বার শেষ হতে যাচ্ছে শিশুদের। আর ইঞ্জেকশনের ছুঁচ ফুটিয়ে টিকা দেওয়ার জন্য শিশুদের যন্ত্রণা দিতে হবে না। তাদের মুখের মধ্যেই পুরে দেওয়া যাবে একটা ‘ট্যাবলেট’। যা কাজ করবে বিভিন্ন রোগ প্রতিরোধের টিকাগুলির।

এই সদ্য আবিষ্কৃত প্রযুক্তিটির নাম- ‘মিউকোজেট’। বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষকদল এই প্রযুক্তি উদ্ভাবন করেছে। যে গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রয়েছে দুই ভারতীয় বায়োইঞ্জিনিয়ার নীরেন মূর্তি ও মহম্মদ রফির।

বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বায়োইঞ্জিনিয়ারিং বিভাগের ভারতীয় অধ্যাপক নীরেন মূর্তি তার ই-মেল জবাবে লিখেছেন, ‘‘খরগোশের ওপর আর গবেষণাগারে আমরা পরীক্ষা করে দেখেছি, এই ‘মিউকোজেট’ প্রযুক্তি অত্যন্ত কার্যকরী হয়েছে। ওই প্রযুক্তির মাধ্যমে মুখের বাক্কাল রিজিওনে জলকামানের মতোই অত্যন্ত উচ্চ চাপে তরল রাসায়নিক পদার্থ ঢুকিয়ে দেওয়া যাবে। তার সঙ্গে ঢুকিয়ে দেওয়া যাবে মুখের ভেতরের প্রতিরোধী কোষগুলিকে জাগিয়ে তোলার জন্য কিছু প্রয়োজনীয় রাসায়নিক পদার্থও। যা মুখের ভেতরের বাক্কাল রিজিওনে প্রতিরোধী কোষগুলির মিউকাসের বাধা ডিঙিয়ে ঢুকে যেতে পারবে কোষগুলির মধ্যে। দাঁত তোলার সময় অনেকটা একই কাজ করে থাকেন ডাক্তাররা। যাকে বলা হয়, ‘ওয়াটার পিক’। প্রতিরোধী কোষ বা ইমিউন সেল ছড়িয়ে রয়েছে আমাদের দেহের সর্বত্র। কিন্তু মুখের বাক্কাল রিজিওনে রয়েছে প্রচুর পরিমাণে প্রতিরোধী কোষ।

সহযোগী গবেষক, বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বায়োইঞ্জিনিয়ারিং বিভাগের আরেক ভারতীয় অধ্যাপক মহম্মদ রফি তার ই-মেল জবাবে লিখেছেন, ‘‘মিউকোজেট আসলে একটা চোঙ। যা লম্বায় ১৫ মিলিমিটার। আর যার ব্যাস ৭ মিলিমিটার। যার দু’টি প্রকোষ্ঠ। যা পানি নিরোধক প্লাস্টিক রেজিন দিয়ে বানানো। বাইরের প্রকোষ্ঠে ২৫০ মিলিলিটার জল থাকে। আর ভেতরের প্রকোষ্ঠটিতে রয়েছে দু’টি ছোট ছোট খুপরি বা চেম্বার। যাদের মাঝে রয়েছে একটি প্লাস্টিকের খুব পাতলা আস্তরণ। আর প্লাস্টিকের সেই পাতলা আস্তরণটা অনেকটা ব্লটিং পেপারের মতো। তার ভেতর খুব ছোট ছোট ছিদ্র রয়েছে। ওই দু’টি ছোট ছোট চেম্বারের একটিতে (ভ্যাকসিন চেম্বার) থাকে বিভিন্ন রোগের টিকার ১০০ মিলিলিটারের একটি দ্রবণ। যার এক দিকে থাকে একটা পিস্টন। আর সেই ছোট চেম্বারের অন্য দিকটায় থাকে ২০০ মাইক্রোমিটার ব্যাসের একটি ডেলিভারি নোজ্‌ল।

অন্যতম প্রধান গবেষক, ভারতীয় অধ্যাপক নীরেন মূর্তি বলছেন, ‘‘আমরা ওই মিউকোজেটের আকার, আকৃতি আরও কমাতে চাইছি। চাইছি, ওই প্রযুক্তিকে এমন ভাবে ব্যবহার করতে, যাতে টিকা দেওয়ার জন্য শিশুদের আর ক্লিনিকে নিয়ে যেতে না হয়। লালিপপ খেতে খুব ভালবাসে শিশুরা। সেই লালিপপের মধ্যেও ঢুকিয়ে দেওয়া যেতে পারে এই মিউকোজেট। যা শিশুরা গিলেও ফেলতে পারবে অনায়াসে। তাতেও তার কোনও ক্ষতি হবে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা

সুই না ফুটিয়েই শিশুদের দেওয়া যাবে টিকা !

আপডেট সময় : ১১:৫৪:২৪ পূর্বাহ্ণ, রবিবার, ১৯ মার্চ ২০১৭