রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় ৪জন আহত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৪১:৪৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • ৮২৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় ৪জন আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড) সড়কে লরিতে বাসের ধাক্কায় খাইশি লিনজেরি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ৪ জন প্রোডাকশন কর্মচারী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের সরকারটোলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, খাইশি লিনজেরি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের প্রোডাকশন কর্মচারী রিনা (২৩), পপি সূত্র ধর (২৫), রাশেদা (৩০) ও গুরুতর আহত ফাতেমা (২৬)। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে(চমেক) প্রেরণ করা হয়েছে।

চিকিৎসা দেওয়া স্থানীয় রেডিয়েন্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাইফুল্লাহ রেজা বলেন, সড়ক দুর্ঘটনায় খাইশি লিনজেরি কারখানার ৪ জন কর্মচারী হাসপাতালে ভর্তি হয়। তার মধ্যে ফাতেমার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মিরসরাই থানার সেকেন্ড অফিসার মো. শহীদুল্লাহ মামুন জানান, একটি লরির পেছনের অংশে থাকা যন্ত্রাংশের সাথে খাইশি লিনজেরি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের বাসের গ্লাসের সাথে ধাক্কা লেগে বাসে থাকা ৪ জন কর্মচারী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লরিটি স্থানীয় একটি গ্যারেজে রাখা হয়েছে। এই ঘটনায় কেউ অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় ৪জন আহত

আপডেট সময় : ০৯:৪১:৪৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫