শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

শ্রীপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪১:২২ অপরাহ্ণ, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • ৮১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেনের সঙ্গে বালুভর্তি ট্রাকের সংঘর্ষে প্রায় দেড় ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ ছিল। রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাতখামাইর উত্তর আউটার সিগনালের কাছে এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সাতখামাইর রেলস্টেশনের স্টেশন মাস্টার গোবিন্দ চন্দ্র সরকার জানান, বালুভর্তি ট্রাকটি বরমী সড়ক দিয়ে সাতখামাইরের দিকে আসছিল। তখন যাত্রীবাহী একটি বাসকে সাইড দিতে গিয়ে রেললাইনের পাশে ট্রাকটি হেলে পড়ে। এসময় ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস অতিক্রমকালে ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের একপাশ দুমড়ে-মুচড়ে যায়।

এতে সাময়িক ওই লাইনে রেল চলাচল বন্ধ থাকে। ঘটনার দেড় ঘণ্টা পর রাত ১০টার দিকে রেললাইন স্বাভাবিক করা হয়েছে বলে জানান স্টেশন মাস্টার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

শ্রীপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষ !

আপডেট সময় : ১২:৪১:২২ অপরাহ্ণ, সোমবার, ১৩ মার্চ ২০১৭