মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

বিশ্ব স্বৈরশাসকদের মধ্যে জঘন্যতম ছিলেন শেখ হাসিনা: নবীউল্লাহ নবী

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১৪:২৪ অপরাহ্ণ, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ৭৫৮ বার পড়া হয়েছে

ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে ঘুম-খুন নির্যাতন বিশ্বের সকল স্বৈরশাসককে হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৫ আসনে বিএনপির প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবী। তিনি বলেন, বিশ্বের সকল স্বৈরশাসকের মধ্যে শেখ হাসিনা ছিলেন জঘন্যতম জুলুমবাজ। কেউ তার জুলুম-অত্যাচারের প্রতিবাদ করলেই তাকে গুম করে আয়নাঘরে বন্দী করে রাখা হতো।

আজ সোমবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর ডেমরায় ডিএসসিসির ডগাইর বাজার এলাকায় একটি কমিউনিটি সেন্টারে ঢাকা-৫ আসন এলাকায় সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে নেতাকর্মীদের নিয়ে বিএনপির যৌথ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীউল্লাহ নবী বলেন, দীর্ঘ ১৭ বছর পর আওয়ামী স্বৈরশাসনের পতন হয়েছে। সমাজে আর কোনোদিন তাদের জুলুম-অত্যাচার সংগঠিত হওয়ার সুযোগ নেই।’

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সকল পর্যায়ের নেতাকর্মীর মধ্যে ইস্পাত-দৃঢ় ঐক্য গড়ে তোলার আহ্বানও জানান তিনি।

৬৬ নম্বর ওয়ার্ডের বিএনপির আহ্বায়ক মো. নুর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক প্রচার সম্পাদক আবদুল হাই পল্লব, ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এস এম রেজা চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান, ডেমরা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আবুল হাশেম মোল্লা ও ডেমরা যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী ছাত্র-যুবকদের মনোনীত ব্যক্তিত্ব ফেরদৌস হোসেন রনি সরকারসহ অনেকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

বিশ্ব স্বৈরশাসকদের মধ্যে জঘন্যতম ছিলেন শেখ হাসিনা: নবীউল্লাহ নবী

আপডেট সময় : ০৮:১৪:২৪ অপরাহ্ণ, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪