মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

সারজিস-হাসনাতের রংপুর সফর প্রতিহতের ঘোষণা জাপার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:১৮:৩০ অপরাহ্ণ, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • ৭৬৭ বার পড়া হয়েছে

পূর্ব ঘোষণা অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহর আজ শনিবারের রংপুর সফরকে ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এনিয়ে জাতীয় পার্টির (জাপা) স্থানীয় নেতাকর্মীরা তাঁদের এ সফর প্রতিহত করার ঘোষণা দিয়ে বিক্ষোভ করেছে।

শুক্রবার রাতে জাপার কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমানের নেতৃত্বে সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন নেতারা।

জানা যায়, আজ শনিবার আইজিপি ময়নুল ইসলাম শহীদ আবু সাঈদের বাড়ি পীরগঞ্জের বাবনপুরে যাবেন,  সেখানে কবর জিয়ারত শেষে রংপুর পুলিশ লাইন্স স্কুল হলরুমে সূধী সমাবেশ করবেন। সেখানে দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর থাকার কথা রয়েছে।

জাপা নেতাদের অভিযোগ, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সংলাপে জাতীয় পার্টিকে ডাকতে দেয়নি সমন্বয়করা। এই ঘটনায় সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে রংপুরে অবাঞ্ছিত করা হয়েছে। এর পরেও পুলিশপ্রধান ময়নুল ইসলাম প্রটোকল দিয়ে তাঁদের রংপুরে আনছেন।

কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে পুলিশ কমিশনার ও পুলিশপ্রধানকে দায়ী করবেন তারা। দলের ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির বলেন, ‘জাতীয় পার্টি কথিত এই দুই সমন্বয়ককে অবাঞ্ছিত ঘোষণা করেছে। এরপরেও পুলিশ প্রধান তাদের রংপুরে আনছেন।  তাদের এনে রংপুর জাতীয় পার্টিকে প্রশাসনের সঙ্গে সাংঘর্ষিক অবস্থা তৈরি করছেন, মুখোমুখি করছেন। এজন্য দায়ী আইজিপি ও পুলিশ কমিশনার। আমরা প্রশাসনকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানাচ্ছি।’

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘আমরা শুনেছি ওই দুজন সমন্বয়ক পুলিশের আইজিপির সঙ্গে আসবেন, এটা দুঃখজনক ও পক্ষপাতমূলক আচরণ, যা কাউকে সুযোগ সৃষ্টি করে দেওয়া হচ্ছে। আমরা দাবি করবো যাতে করে তাদের রংপুরের মাটিতে আনা না হয়।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আলমগীর নয়ন বলেন, ‘জাতীয় পার্টির এই কর্মসূচির বিরুদ্ধে আমরা এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিইনি। আমরা বৈঠক করে সিদ্ধান্ত নেব।’ আরেক সমন্বয়ক ইমরান আহমেদ বলেন, ‘জাতীয় পার্টি আসলে আমাদের কোনো হেডেক না। তাদের নিয়ে কোনো বক্তব্যও নাই।’

এ বিষয়ে পুলিশ কমিশনার মজিত আলী বলেন, ‌‘সার্বিক বিষয়ে আমরা নজর রাখছি।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

সারজিস-হাসনাতের রংপুর সফর প্রতিহতের ঘোষণা জাপার

আপডেট সময় : ১২:১৮:৩০ অপরাহ্ণ, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪