সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

অবৈধ অপশক্তিকে অপসারণ করতে রাষ্ট্রপতিকে আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:১৯:২৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ৭৫১ বার পড়া হয়েছে

অসাংবিধানিক ও অবৈধ অপশক্তির হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করার জন্য রাষ্ট্রপতিকে আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। দেশ এক গভীর সংকট ও চরম ক্লান্তিকাল অতিক্রম করছে বলেও মন্তব্য করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

এ সময় দলটি অন্তর্বর্তী সরকারকে অবৈধ অপশক্তি বলে আখ্যা দেয়। তাদের এখনই অপসারণ করার জন্য রাষ্ট্রপতিকে আহ্বান জানায় বাংলাদেশ আওয়ামী লীগ। বুধবার রাতে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খানের পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘আওয়ামী লীগ মনে করে, দেশ এক গভীর সংকট ও চরম ক্লান্তিকাল অতিক্রম করছে। অসাংবিধানিক ও অবৈধ তথাকথিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা রাষ্ট্রের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতিকে উৎখাত করতে চাচ্ছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের সব বিভাগের প্রধান। তিনি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। রাষ্ট্রের যেকোনো অন্তর্বর্তী সময়ে একমাত্র বিচারিক ক্ষমতা ছাড়া রাষ্ট্রপতিই শাসন বিভাগ ও আইন বিভাগের সব ক্ষমতার মালিক। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির ওপর যেকোনো আঘাত সেনাবাহিনীসহ সমগ্র সশস্ত্র বাহিনীর ওপর আঘাত হিসেবেই ধরে নেয়া হয়।’

যারা রাষ্ট্রপতির বিরুদ্ধে অশালীন বক্তব্য দেয়ার ধৃষ্টতা দেখিয়েছে, তারা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করছে বলেও জানিয়েছে আওয়ামী লীগ।

বিবৃতিতে আরও বলা হয়, ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি যদিও তাদের নিয়োগের কোনো সাংবিধানিক ও আইনি বৈধতা নেই। এই ধরনের পরিস্থিতিতে সাংবিধানিক প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি যাদের নিয়োগ দেন, তাদের নিয়োগ তিনি বাতিল করতে পারেন।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

অবৈধ অপশক্তিকে অপসারণ করতে রাষ্ট্রপতিকে আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ

আপডেট সময় : ০৯:১৯:২৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪