সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

তারেক রহমানের সব মামলা প্রত্যাহারের দাবি আইনজীবী ফোরামের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৫১:০২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • ৭৪৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলাই রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের দাবি করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এসব মামলা প্রত্যাহার না হলে আইনজীবী সমাজ আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এ হুঁশিয়ারি দেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা দাবি করেন, তারেক রহমানের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে কয়েকটি মিথ্যা মামলার ফরমায়েশী রায় ঘোষণা করা হয়েছে।

জয়নুল আবেদীন বলেন, ‘অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। অন্যথায় আইনজীবী সমাজ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে।’

বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কাসার কামালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে জয়নুল আবেদীন আরো বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের দায়েরকৃত মামলাগুলোর ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। এটা খুবই দুঃখজনক। আমরা অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত এসব মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিরি সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলীসহ ফোরামের নেতাসহ শতাধিক আইনজীবী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি

তারেক রহমানের সব মামলা প্রত্যাহারের দাবি আইনজীবী ফোরামের

আপডেট সময় : ০৯:৫১:০২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪