রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

আজহারির মাহফিল দেখে ফেরার পথে দ. আফ্রিকায় বাংলাদেশির মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২৯:৪৮ পূর্বাহ্ণ, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • ৮৪৪ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকায় মিজানুর রহমান আজহারির মাহফিল দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন মিলন (৩৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টার দিকে দেশটির নর্থওয়েস্ট প্রভিন্সের ব্রিটস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

জানা গেছে, নিহত মোশারফ হোসেন সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।

তার স্ত্রী ও দুই সন্তান গ্রামে থাকেন। এ ঘটনায় আহতরা হলেন আরিফ ও মামুন। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

সংবাদ মাধ্যমে নিহতের স্বজন এমদাদ হোসেন জানান, শুক্রবার দক্ষিণ আফ্রিকায় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারির একটি মাহফিল ছিল।   মিলন মাহফিলে যোগ দিয়েছিলেন। সেটি দেখে শেষ করে প্রিটোরিয়া শহরে ফেরার পথে তাদের বহনকারী গাড়ির সঙ্গে একটি লরির ধাক্কা লাগে। ঘটনাস্থলে মিলনের মৃত্যু হয়। গাড়িতে আরও দুই বাংলাদেশি ছিলেন। তারা আহত হয়েছেন।

নিহতের স্বজনরা জানান, ২০১১ সালে দক্ষিণ আফ্রিকায় যান মিলন। সেখানে তার নিজের দুটি দোকান রয়েছে। ছয় মাস আগে তিনি দেশে এসেছিলেন।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, প্রবাসীর পরিবারের সঙ্গে কথা বলেছি। দ্রুত মরদেহ দেশের আনার জন্য আমরা সহযোগিতা করব। এছাড়া সরকারিভাবে আর্থিক সহায়তার বিষয়েও সহযোগিতা করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আজহারির মাহফিল দেখে ফেরার পথে দ. আফ্রিকায় বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় : ০৭:২৯:৪৮ পূর্বাহ্ণ, রবিবার, ১৪ জুলাই ২০২৪