শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

ডুমুরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৯:২৬ পূর্বাহ্ণ, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নীলকন্ঠ ডেক্সঃ

খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি নিহত হয়েছেন। শনিবার (৬ জুলাই) আনুমানিক রাত ১০টার সময় এ ঘটনা ঘটে। তিনি ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইউপি চেয়ারম্যান রবি আওয়ামী লীগের কর্মীসভা শেষে রাতে মোটরসাইকেলে খুলনা নগরীর বাড়িতে ফিরছিলেন। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকায় পৌঁছালে দুই থেকে তিনজনের একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডুমুরিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোবিন্দ ঘোষ জানান, রবি তিনবারের ইউপি চেয়ারম্যান। তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয় ছিলেন। আগামী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে তার প্রতিপক্ষ এ ঘটনা ঘটাতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।

খুলনার পুলিশ সুপার সাইদুর রহমান জানান, ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করছেন।

এদিকে, খবর পেয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মো. রায়হান ফরিদ, সাধারণ সম্পাদক সোহাগসহ জেলা ও ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

ডুমুরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত

আপডেট সময় : ০৮:০৯:২৬ পূর্বাহ্ণ, রবিবার, ৭ জুলাই ২০২৪