রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

রোবটিক সার্জারির যুগে প্রবেশ করছে রংপুর

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:২৮:৫৫ অপরাহ্ণ, সোমবার, ১ জুলাই ২০২৪
  • ৮৩৯ বার পড়া হয়েছে

নীলকন্ঠ ডেক্সঃ

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে আগামী ছয় মাসের মধ্যে রংপুরে রোবটিক সার্জারির মাধ্যমে জটিল অস্ত্রোপচার শুরু হতে যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা এই অস্ত্রোপচার করা হবে। সার্বিক প্রস্তুতি নিতে আগামী ৫ জুলাই রংপুর আরডিআরএস ভবনে বাংলাদেশের প্রথম একটি সেমিনার হবে, সেখানে রোবটিক সার্জন ডা. সুধির সৃভাস্তব উপস্থিত থাকবেন।

রোববার (৩০ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ও সার্জন ডা. জাবেদ আক্তার।

তিনি জানান, ওপেন সার্জারির পাশাপাশি এখন মানবদেহে ছোট ফুটা করে ল্যাপারোস্কপি সার্জারি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু ল্যাপারোস্কপি সার্জারির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। রোবটিক সার্জারিতে অপারেশনের স্থান ভালো ও স্পষ্ট দেখার জন্য এখানে উচ্চক্ষমতাসম্পন্ন থ্রিডি ক্যামেরা ব্যবহার করা হয়।

তিনি আরও জানান, সার্জারিতে বিশ্বের ৯৩ ভাগ রোবট ব্যবহার করা হয় আমেরিকা, ইউরোপ ও জাপানে এবং পৃথিবীর বাকি দেশে মাত্র ৭ ভাগ রোবট ব্যবহার করা হয়।

ডা. জাবেদ আক্তার বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতে অনেক উন্নতি হয়েছে। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত কোনো রোবট নাই। তবে বাংলাদেশ প্রস্তুত রোবটের অগ্রযাত্রায় এগিয়ে যাওয়ার জন্য। সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের বিশেষভাবে সহযোগিতা প্রয়োজন। রোবটিক অপারেশন বাংলাদেশে শুরু হলে, বাংলাদেশের জনগণ জটিল রোগীর চিকিৎসা পেতে পারে এবং বিদেশমুখী প্রবণতা কমতে পারে।

তিনি বলেন, ওপেন ও ল্যাপরোস্কপি অপারেশনের চেয়ে, বিশেষ করে জটিল ও সংকীর্ণ স্থানে অপারেশন করতে অনেক সুবিধা সংযুক্ত করা হয়েছে। এখানে অপারেশন সংক্রান্ত জটিলতা, রক্তপাত ৩৯ শতাংশ ইনফেকশন কম হয়। এই অপারেশন শুরু হলে রোগীর কম ব্যথায়, কম রক্তপাত ও কম ইনফেকশন হবে। এখানে সার্জন দূরে বসে অপারেশন সাকসেস করবেন। এখানে সার্জন নিজ আঙ্গুলে রোগীর অপারেশন করবেন। ওপেন কিংবা ল্যাপরোস্কপি হোক না কেনো বিশেষ করে জটিল ও সংকীর্ণ স্থানে অপারেশন করতে অনেক সুবিধা। আগামী ৬ মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম চালু হবে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট (এআই) ব্যবহারের মাধ্যমে রোবটিক সার্জারিতে দেহের অপ্রশস্ত ও জটিল স্থানে অস্ত্রোপচার করা সম্ভব হবে। এতে করে ইউরোলজি, গাইনোকলজি, ক্লোলোরেকটাল সার্জারি, হেপাটোবিলিয়ারি ও অ্যাবডোমিনাল ওয়াল রিকন্সট্রাকশন সার্জারি সহজ হবে এবং সার্জনদের শতকরা ৭০ ভাগ কাজের চাপ কমবে।

রোবটিক সার্জারির মাধ্যমে খরচ বেশি হলেও অস্ত্রোপচার সংক্রান্ত জটিলতা, রক্তপাত ও সংক্রমণের হার কমে আসবে। দেশের তরুণ সার্জনদের রোবটিক সার্জারি বিষয়ে ফেলোশিপ করাসহ রোবটিক সার্জারিতে উদ্বুদ্ধ করতে আগামী ৫ জুলাই রংপুরে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক হৃদয় রঞ্জন রায়, অধ্যাপক আয়েশা নাসরিন সুরভী, ডা. আহসানুর রহমান, ডা. মিজানুর রহমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

রোবটিক সার্জারির যুগে প্রবেশ করছে রংপুর

আপডেট সময় : ১২:২৮:৫৫ অপরাহ্ণ, সোমবার, ১ জুলাই ২০২৪