ইবি প্রতিনিধি:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহরাব উদ্দিন আহম্মেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাজী সাহা।
বৃহস্পতিবার (১ এপ্রিল) সংগঠনটির উপদেষ্টা ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ইউসুফ আহমেদ, কোহিনুর সিকদার জারিন, জান্নাতুল তুর্কি, সুমাইয়া ফাহমিদা, তাহিম আল-আমিন, সায়মা আক্তার, মাহবুবা শাহরীন নূপুর ও মেহেদী হাসান শাহিন।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মোহাম্মদ মোশারফ, সৈকত সরকার, নূর-ই-আলম, তরিকুল ইসলাম শিশির ও শিমুল মৃধা। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. ফাহমিদুল সিফাত এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহমিনা ইসলাম মুনা, রায়হান উদ্দিন, সাবেহা আফরিন দোলন, আবুল হাসনাত, নাহিদ কবির ও মাহবুবা তানজীম।
এছাড়া দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক, কোষাধ্যক্ষ জুবায়ের চৌধুরী, সহ-কোষাধ্যক্ষ মিতুল হাসান, প্রচার সম্পাদক মো. জোনাহিদ আফ্রাদ, উপ-প্রচার সম্পাদক তুষার আব্দুল্লাহ এবং ক্রীড়া সম্পাদক ফয়সাল আহমেদ রাতুল মনোনীত হয়েছেন।
সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে ফাহিম সরকার, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক রোহেনা আক্তার, বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক সিফাত উল্লাহ এবং আইন বিষয়ক সম্পাদক ইফতেকার জাহান সোনিয়া দায়িত্ব পেয়েছেন।
সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হয়েছেন আশরাফুল আল মাহমুদ এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রাহাদ মিয়া। ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লিমা আক্তার, সমাজসেবা সম্পাদক রাকিবুল ইসলাম ইমন এবং কর্ম ও কর্মসূচি পরিকল্পনা সম্পাদক হিসেবে কাজী আজিজুল হক শাকিল দায়িত্ব পেয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জাহিদ হাসান, রায়হান সরকার, ইব্রাহিম খলিলুল্লাহ, হাসিবুল কবির, তাহসিন আহমেদ রিমন, সিয়াম, ইয়াসমিন আক্তার জ্যোতি, ইসরাত জাহান সাওদা, সায়মা শৈলি, শুভ, সাদিকুর রহমান, নিপা আক্তার ও তানিয়া আক্তার।
নবনির্বাচিত সভাপতি সোহরাব উদ্দিন আহম্মেদ বলেন, নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের একটি পরিবার। আমরা নরসিংদী থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা অর্জনের উদ্দেশ্যে একত্রিত হয়েছি। নরসিংদী জেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে এই সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সকলকে সঙ্গে নিয়ে ভ্রাতৃত্ব, সহযোগিতা ও মানবিক কার্যক্রমকে এগিয়ে নিতে চাই। সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।




































