বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার

খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৩৪:১৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৭০৭ বার পড়া হয়েছে

বাগেরহাটের ফকিরহাট থেকে অপহৃত শিশু রাফছাকে উদ্ধার করেছে র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল।

গতকাল বুধবার রাতে অপহৃত শিশু উদ্ধার  ও অপহরণকারী নয়নকে খুলনার  কৈয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের বাসিন্দা আ. রশিদ খানের বাড়ির পাশে রাঙ্গা মিয়ার বাড়িতে বসবাস করত নয়ন। তারা উভয়ই একে অপরের বাড়িতে যাতায়াত করত। গতকাল বুধবার বেলা ১১ টার দিকে রশিদের স্ত্রী তুলি বেগমের কোলে থাকা রাফছাকে নয়নের স্ত্রী কোলে নিতে আসে। এরপর শিশুটিকে নিয়ে নয়নের স্ত্রী তাদের বাড়িতে চলে যায়।

কিছুক্ষণ পর নয়নের স্ত্রীর খোঁজ নিতে তাদের বাড়িতে গেলে জানতে পারে দোকানে খাবার কেনার জন্য শিশুটিকে নিয়ে গেছে। পরবর্তীতে মোবাইলের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে বিভিন্ন রকমের অসংলগ্ন কথা বলতে থাকে। সন্তানকে ফেরত পেতে তারা টাকারও দাবি করে। দাবিকৃত টাকা না দিলে রাফছাকে হত্যা করা হবে বলে হুমকি প্রদান করে। পরে এ ঘটনায় শিশুটির বাবা রশিদ খান ফকিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত করে।

র‌্যাব-৬’র কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম বলেন, ফকিরহাটের বাহিরদিয়া থেকে রাফছা নামে ১৮ মাস বয়সী একটি কন্যাশিশুকে অপহরণ করে প্রতিবেশি নয়ন শেখ। তারা ভাড়াটিয়া হিসেবে থাকত। তাদের পরিবারের মধ্যে আসা যাওয়া চলত। সেই সুবাধে শিশুটিকে তার কোলে দেওয়া হয়েছিল।

আমরা বিকেল ৪ টার দিকে ফকিরহাট থানার মাধ্যমে জানতে পারি শিশুটিকে অপহরণ করে খুলনা আনা হয়েছে। তাৎক্ষণিক আমরা গোয়েন্দা কার্যক্রম শুরু করি। দীর্ঘ ৬ ঘন্টা অপারেশন শেষে কৈয়া বাজার থেকে শিশু রাফছাকে উদ্ধার এবং নয়নকে গ্রেফতার করি। শিশুটিকে সুস্থভাবে উদ্ধার করা হয়েছে। নয়নের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার

খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার

আপডেট সময় : ০৫:৩৪:১৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬