মঙ্গলবার | ৭ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জ্বালানি বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে চালু হলো ডিজিটাল ফুয়েল কার্ড Logo খুবিতে ‘নৈয়ায়িক সন্ধ্যা’ শীর্ষক বিতর্ক অনুষ্ঠানের আয়োজন  Logo থানা চত্বরে সাংবাদিকদের ওপর হামলা, মামলা না হওয়ায় সরকারি সংবাদ বর্জনের ঘোষণা Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল

জ্বালানি বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে চালু হলো ডিজিটাল ফুয়েল কার্ড

রাঙ্গামাটি পার্বত্য জেলায় জ্বালানি তেলের সুষ্ঠু, স্বচ্ছ ও ন্যায্য বিতরণ নিশ্চিত করতে চালু হয়েছে ‘FUEL TRACK BD’ নামে একটি ডিজিটাল ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, জেলা পুলিশ এবং স্থানীয় ফুয়েল পাম্প মালিকদের সমন্বিত উদ্যোগে এই প্ল্যাটফর্ম বাস্তবায়ন করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই ডিজিটাল সিস্টেমের মাধ্যমে প্যানিক বায়িং, মজুতদারি ও কালোবাজারি কার্যক্রম কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। একই সঙ্গে প্রত্যেক গ্রাহক তার প্রকৃত প্রয়োজন অনুযায়ী জ্বালানি প্রাপ্তির সুযোগ পাবেন। ভোক্তা, ফুয়েল স্টেশন এবং প্রশাসন একই নেটওয়ার্কে যুক্ত থাকায় জ্বালানি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং ফুয়েল স্টেশনে অপ্রয়োজনীয় ভিড় কমবে।

যানবাহনের মালিক বা চালক www.fueltrackbd.com⁠� ওয়েবসাইটে গিয়ে নাম, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিয়ে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। নিবন্ধনের পর স্ক্রিনে কিউআর কোডসহ একটি ডিজিটাল ফুয়েল কার্ড প্রদর্শিত হবে, যা মোবাইলে সংরক্ষণ বা প্রিন্ট করে রাখা যাবে। ফুয়েল পাম্পে জ্বালানি গ্রহণের সময় কিউআর কোড স্ক্যান করলে গ্রাহকের পূর্ববর্তী লেনদেনের তথ্য দেখা যাবে এবং নতুন লেনদেন স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে যুক্ত হবে।

উদ্যোক্তারা জানান, ‘FUEL TRACK BD’ কেবল একটি প্রযুক্তিগত প্ল্যাটফর্ম নয়; এটি জাতীয় সম্পদের সুষম বণ্টন, স্বচ্ছতা ও দায়িত্বশীল ব্যবহারের একটি কার্যকর উদ্যোগ। এর মাধ্যমে আতঙ্কগ্রস্ত ক্রয় ও অপচয় কমে আসবে এবং সবার জন্য ন্যায্য জ্বালানি বিতরণ নিশ্চিত হবে।

সকল যানবাহনের মালিক ও চালকদের অনলাইনে নিবন্ধন করে এই সিস্টেমে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য ‘FUEL TRACK BD’ হেল্পলাইনে যোগাযোগ করা যাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জ্বালানি বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে চালু হলো ডিজিটাল ফুয়েল কার্ড

জ্বালানি বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে চালু হলো ডিজিটাল ফুয়েল কার্ড

আপডেট সময় : ০৫:০৪:৫১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬