বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার

গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন

ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এর ৪৩ বছর পূর্তি উপলক্ষে চাঁদপুর নতুন বাজার শাখায় গ্রাহকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও এক আনন্দঘন কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ব্যাংক প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, সম্মানিত গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখার এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার সাইফুল ইসলাম, ইসলামিয়া বস্ত্র বিতানের প্রোপাইটর লায়ন কামরুল হাসান, প্রিয়াঙ্গনের প্রোপাইটর শম্ভু পোদ্দার, ন্যাশনাল ব্যাংক নতুন বাজার শাখার ইও ও অপারেশন্স ম্যানেজার মো. রেজাউল করিম, ইও মো. কামাল হোসেন, এফ ইও মো. শামসুল ইসলাম, জেও লুবাবা জেরিন চৌধুরী, এফ ইও মো. কামাল হোসেনসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

এ সময় অনেক গ্রাহক অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে ব্যাংকের এই আনন্দঘন আয়োজনে অংশগ্রহণ করেন।

কেক কাটা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন,
ন্যাশনাল ব্যাংক দীর্ঘ ৪৩ বছর ধরে গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে কাজ করে যাচ্ছে। চাঁদপুর নতুন বাজার শাখাও গ্রাহক সেবায় অঙ্গীকারবদ্ধ। আধুনিক ও দ্রুত সেবা প্রদানের মাধ্যমে আমরা গ্রাহকদের পাশে থাকতে চাই। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

তিনি বলেন, সম্প্রতি আমাদের ব্যাংকের কার্যক্রমে কিছু সাময়িক জটিলতা দেখা দিয়েছে, যার ফলে গ্রাহক সেবায় বিঘ্ন ঘটেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। ইনশাল্লাহ অচিরেই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং গ্রাহকরা আগের মতো নির্বিঘ্ন ব্যাংকিং সেবা পাবেন।

ছবির ক্যাপশন: গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তিতে চাঁদপুর নতুন বাজার শাখায় কেক কাটেন এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার সাইফুল ইসলাম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার

গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন

আপডেট সময় : ০৫:৩১:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬