বুধবার | ৮ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo পলাশবাড়ীতে কলেজ ছাত্রকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা; থানায় অভিযোগ Logo খুবিতে নৈয়ায়িকের নেতৃত্বে নওরীন-মীম Logo টেকসই, নিরাপদ ও আধুনিক সড়ক নেটওয়ার্কে চাঁদপুরে বদলে যাচ্ছে সড়কের চিত্র গুণগতমান নিশ্চিতে নিরলস সওজ Logo ইবির বুননের সভাপতি ফাওজিয়া, সম্পাদক সাইমুম Logo কয়রায় নদীতে নৌকা ডুবি: সাঁতরে বাঁচলেন একজন, নিখোঁজ দুই জেলে Logo বোরো আবাদে পানির সংকট: দেওয়ানখালী খালে ইজারাদারের বিরুদ্ধে চাষিদের মানববন্ধন

চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান–এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এরশাদ উদ্দিন–এর সঞ্চালনায় সভায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বিগত বছরের ধারাবাহিকতায় এ বছরও হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বৈশাখী শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে গত বছরের মতো তিনটি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হবে। সকাল ৯টায় শোভাযাত্রা শুরু হবে। ডাকাতিয়া নদী–এর বেলাভূমিতে বৈশাখী উৎসব পালনের লক্ষ্যে মঞ্চ নির্মাণ করা হবে, যেখানে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী গ্রামীণ মেলা অনুষ্ঠিত হবে। এ বছর পৌর এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। দ্বিতীয় দিন গ্রামীণ খেলাধুলার আয়োজন থাকবে।

তিনি আরও বলেন, “বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব। এ উৎসবকে সার্বজনীন ও সুশৃঙ্খলভাবে উদযাপনে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নিরাপত্তা, শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদযাপনের সকল প্রস্তুতি গ্রহণ করা হবে।

সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, অনন্যা নাট্যগোষ্ঠী সভাপতি শহীদ পাটোয়ারী, বাবুরহাট স্কুল এণ্ড কলেজ অধ্যক্ষ মোশারফ হোসেন, বর্ণচোরা নাট্য গোষ্ঠী সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সভাপতি ফারুখ আহমেদ, জেলা জাসাসের সদস্য সচিব মোবারক হোসেন শিকদারসহ লিটন ভূঁইয়া, অজিত দত্ত, শিপ্রা মজুমদার, তপন সরকার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:২১:১৫ অপরাহ্ণ, বুধবার, ৮ এপ্রিল ২০২৬