রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু

ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান

শাহরাস্তির মতো মফস্বল এলাকায় জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করে ডা. মো. আরিফুল হাসান ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও রোগ নির্ণয়ে সতর্কতা, অস্ত্রোপচারে দক্ষতা এবং রোগীর প্রতি দায়িত্বশীল মনোভাব তাঁকে আলাদা করেছে।

৮ কেজি ওজনের টিউমার অপসারণের মতো ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করা তাঁর পেশাদারিত্ব, ধৈর্য এবং অভিজ্ঞতারই প্রমাণ। স্থানীয়ভাবে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে তাঁর এই নিরলস প্রচেষ্টা এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

রোগীর সুস্থতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার মানসিকতা এবং জটিল কেস মোকাবিলায় আত্মবিশ্বাসী ভূমিকা ডা. আরিফুল হাসানকে মফস্বলের চিকিৎসা ব্যবস্থায় এক উজ্জ্বল উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

অস্ত্রোপচারকারী চিকিৎসক ডা. মো. আরিফ উল হাসান বলেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগীর পেটে টিউমার শনাক্ত করা হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়েছে। রোগী বর্তমানে পর্যবেক্ষণে আছেন।

তিনি আরও বলেন, মফস্বল এলাকায় উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব, এ বিশ্বাস থেকেই আমরা কাজ করে যাচ্ছি। সঠিক রোগনির্ণয়, ধৈর্য ও টিমওয়ার্ক থাকলে অনেক জটিল অস্ত্রোপচারও সফলভাবে সম্পন্ন করা যায়। রোগীর সুস্থতাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

উল্লেখ্য, শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক নারীর পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি টিউমার অপসারণ পরিচালনা করেন হাসপাতালের চেয়ারম্যান ও সার্জন ডা. মো. আরিফ উল হাসান।

কচুয়া উপজেলায় ৪৫ বছর বয়সি এক নারী (ছদ্মনাম: শাহীনা বেগম) গত তিন থেকে চার মাস ধরে পেটে অস্বাভাবিক ভার ও ব্যথা অনুভব করছিলেন। প্রাথমিকভাবে আলট্রাসনোগ্রাফিতে পেটে তরল থাকার ধারণা পাওয়া গেলেও পরবর্তী সময়ে সিটি স্ক্যানে টিউমারের উপস্থিতি নিশ্চিত হয়। পরে শুক্রবার বিকেলে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়। অস্ত্রোপচারের সময় টিউমারের আকার দেখে চিকিৎসকেরা বিস্মিত হন। মফস্বল এলাকায় জটিল অস্ত্রোপচারে দক্ষতার কারণে ডা. মো. আরিফ উল হাসান ইতোমধ্যে আলোচিত। ২০২৪ সালের এপ্রিল মাসে এক ব্যক্তির পায়ুপথে ঢুকে যাওয়া ৬ ইঞ্চি আকারের একটি ডাব অপারেশন ছাড়াই বের করে এনে তিনি ব্যাপক আলোচনায় আসেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা

ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান

আপডেট সময় : ০৮:৪০:৫৭ অপরাহ্ণ, রবিবার, ৫ এপ্রিল ২০২৬