রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:০৮:১৬ পূর্বাহ্ণ, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৭০৭ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার খানসামা রোডে একটি বেসরকারি ক্লিনিকে সিজার (অস্ত্রোপচার) করাতে গিয়ে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

নিহত সমেজা খাতুন (২৫) কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সরঞ্জা গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।

সরজমিনে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে তাকে ক্লিনিকে ভর্তি করা হয় এবং সাড়ে ৫ টার দিকে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

অপারেশনের দায়িত্বে ছিলেন ডাঃ বকুল এবং অ্যানেসথেশিয়ায় ছিলেন শরিফুল ইসলাম নামে একজন।

অপারেশন চলাকালে প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিন্তু পরিবারের অভিযোগ, ডাক্তার ছাড়াই নার্স দিয়ে কার্যক্রম পরিচালনা করে ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই প্রসূতির মৃত্যু হয়েছে।

ঘটনার পর ক্লিনিক মালিক বেলাল হোসেন সহ সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও স্টাফরা ক্লিনিক বন্ধ করে তালা ঝুলিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় এলাকাবাসী উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে দেয় ও ক্লিনিক ভাঙচুর করে এবং দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

পরে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্লিনিক কর্তৃপক্ষ পলাতক রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল

বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক

আপডেট সময় : ০২:০৮:১৬ পূর্বাহ্ণ, রবিবার, ৫ এপ্রিল ২০২৬