চাঁদপুর জেলায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান এর সঙ্গে জেলা পর্যায়ের দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
সভায় খাল খনন, বৃক্ষরোপণ, জ্বালানি তেল সরবরাহ, এসএসসি পরীক্ষা, অবৈধ বালু উত্তোলন, জেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
জেলা প্রশাসক বলেন, চাঁদপুরকে একটি আধুনিক, পরিকল্পিত ও সুন্দর জেলায় রূপ দিতে চাই। আমাকে উন্নয়নের লক্ষ্য নিয়েই চাঁদপুরে পাঠানো হয়েছে, আর সেই লক্ষ্যেই আমি কাজ করে যাবো।” তিনি জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সব বিভাগ ও দপ্তরের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, জনসেবাকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, চাঁদপুর জেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে আমরা সবাই একটি টিম হিসেবে কাজ করবো। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এরশাদ উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রবিউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (নৌ পুলিশ) জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. হারুনুর রশিদ, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে মাহবুবুর রহমান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাঃ ইউনুস আলী এবং সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদার, এনএসআই উপ-পরিচালক ইফতেখায়রুল আলম, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রিক হিসা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল ইমরান, জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞা, বিআইডব্লিউটিএ উপ-পরিচালক কামরুজ্জামান, কাস্টম ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা শিপণ কুমার দাস, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সাল, জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রহমান খান, জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সামসুল আলম, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা আক্তার, আনসার ভিডিপি জেলা কমান্ডার ফজলে রাব্বি, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী, জেলা সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তা উম্মে রায়হানা ফেরদৌস এবং জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার দিতি সাহাসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা।




































