বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার

খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা

প্রাইভেট কারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক ছাত্রীর মৃত্যুর পরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদে তারা আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ‘নিরাপদ সড়ক’ ও বিচার দাবিতে ক্লাস বর্জনের পাশাপাশি ডিবি অফিস ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
গতকাল বুধবার (১ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের সব ডিসিপ্লিনের শিক্ষার্থীদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়ার পরও দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। প্রশাসনের পক্ষ থেকে ন্যূনতম কোনো কার্যকর উদ্যোগ না আসায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এর আগে, গত মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকগণও অংশগ্রহণ করেন।
সমাবেশে শিক্ষার্থীরা দুর্ঘটনার সঙ্গে জড়িত সকলকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে জবাবদিহিতা ও শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নগরীতে লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন যানবাহনের চলাচল বন্ধের দাবিও তোলেন তারা।
জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় খুলনা নগরীর জেলা পরিষদ ভবনের সামনে প্রাইভেট কারের ধাক্কায় খুবি শিক্ষার্থী মৌমিতা হালদার (২৬) নিহত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার

খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা

আপডেট সময় : ০৫:৩০:২২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬