বুধবার | ৮ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo পলাশবাড়ীতে কলেজ ছাত্রকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা; থানায় অভিযোগ Logo খুবিতে নৈয়ায়িকের নেতৃত্বে নওরীন-মীম Logo টেকসই, নিরাপদ ও আধুনিক সড়ক নেটওয়ার্কে চাঁদপুরে বদলে যাচ্ছে সড়কের চিত্র গুণগতমান নিশ্চিতে নিরলস সওজ Logo ইবির বুননের সভাপতি ফাওজিয়া, সম্পাদক সাইমুম Logo কয়রায় নদীতে নৌকা ডুবি: সাঁতরে বাঁচলেন একজন, নিখোঁজ দুই জেলে Logo বোরো আবাদে পানির সংকট: দেওয়ানখালী খালে ইজারাদারের বিরুদ্ধে চাষিদের মানববন্ধন

পলাশবাড়ীতে কলেজ ছাত্রকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা; থানায় অভিযোগ

গাইবান্ধার পলাশবাড়ীতে এক কলেজছাত্রকে পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই শিক্ষার্থীর নাম মোঃ মিরাজ হোসাইন (২১)। এ ঘটনায় তার মা মোছাঃ সেলিনা বেগম বাদী হয়ে গত ৭ এপ্রিল পলাশবাড়ী থানায় একটি অভিযোগ  দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে মিরাজ হোসাইন মোটরসাইকেলে পেট্রোল নিতে পৌর শহরের সরকার ফিলিং স্টেশনে যান। পরে সন্ধ্যা ৬টার দিকে নুনিয়াগাড়ী এলাকায় ফিলিং স্টেশনের উত্তর পাশে একটি চায়ের দোকানের সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে অভিযুক্ত আপন মিয়া (২০), সৌরভ মিয়া (১৯)সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন তাকে জোরপূর্বক মোটরসাইকেল থেকে নামিয়ে পাশের পানি উন্নয়ন বোর্ডের মাঠে নিয়ে যায়।

সেখানে হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে থাকা লাঠি, লোহার রড, পাইপ ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে আপন মিয়ার নির্দেশে তারা আরও বেপরোয়া হয়ে মিরাজের মাথা, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে। এমনকি গলা টিপে শ্বাসরোধের চেষ্টাও করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

মিরাজের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ সরোয়ারে আলম খান জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

পলাশবাড়ীতে কলেজ ছাত্রকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা; থানায় অভিযোগ

আপডেট সময় : ১০:১৭:৩৭ অপরাহ্ণ, বুধবার, ৮ এপ্রিল ২০২৬