রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা হয়েছে।ফোরামের সাধারণ সদস্যের উপস্থিতিতে কণ্ঠ ভোটের মাধ্যমে ২ বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্স -এর রিসার্চ অফিসার ড. মোঃ রোকনুজ্জামান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সেন্ট্রাল লাইব্রেরী এন্ড ইনফরমেশন সেন্টার এর উপ-গ্রন্থাগারিক মোঃ মামদুদুর রহমান।
সোমবার (২ মার্চ) বার্তা প্রেরক মোঃ আব্দুল ওয়াদুদ সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির ঘোষণা করা হয়েছে।
এছাড়া বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নবগঠিত কমিটির সহ-সভাপতি ড. মোঃ জিয়াউল হক, সহ-সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল ওয়াদুদ সরকার নির্বাচিত হয়েছে । ফোরামের কার্যনির্বাহী সদস্যরা হলেন, এ টি এম শহীদুল ইসলাম (সুজন), মোঃ আহসানুল কবির, মোঃ সোহরাব মন্ডল এবং মোঃ আহসানুল হাবিব।
সাধারণ সম্পাদক মোঃ মামদুদুর রহমান বলেন, আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় ফোরামের সকল সাধারণ সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। নতুন দেশ গঠন এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে আমরা একসঙ্গে কাজ করবো। একই সঙ্গে এই প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের যৌক্তিক অধিকার আদায়ে সর্বদা সচেষ্ট থাকার অঙ্গীকার ব্যক্ত করছি।
জাতীয়তাবাদী অফিসার ফোরামের সভাপতি ড. মোঃ রোকনুজ্জামান বলেন, জাতীয়তাবাদী অফিসার্স ফোরাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্মরত সকল অফিসারদের ন্যায় সঙ্গত অধিকার আদায়ে কাজ করে যাবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও স্বার্থ সংশ্লিষ্ট কাজে জাতীয়তাবাদী ফোরাম সচেষ্ট থাকবে।
























































