রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

চুয়াডাঙ্গায় নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয় উদ্বোধন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:০৯:৫১ পূর্বাহ্ণ, শনিবার, ২২ জুন ২০২৪
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নিজিস্ব প্রতিবেদকঃ

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা জামে মসজিদ সংলগ্নে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। এর আগে উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সুরাপ উদ্দীন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, ‘আপনারা আজ একত্রিত হয়ে প্রমাণ করেছেন যে, আপনারা ঐক্যবদ্ধ। দুনিয়ার মজদুরের পিছনে কিছু অশুভ শক্তি থাকে যারা নিজেদের স্বার্থে শ্রমিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। কিন্তু ঐক্যবদ্ধ থাকলে সেই শক্তিগুলো ব্যর্থ হবে। আপনারাই এ দেশের চালিকাশক্তি। মিস্ত্রী না থাকলে নির্মাণ কখনই সম্ভব নয়। বিদেশে মিস্ত্রীরা অনেক সম্মান পায়, আমাদের দেশেও তা হতে হবে। কর্মে সৎ থেকে নিজের এবং দেশের উন্নতি করতে হবে।’

এমপি ছেলুন জোয়ার্দ্দার আরও বলেন, নিজেদের মধ্যে কোন কোন্দল থাকলে তা নিজেরাই মেটাতে হবে। কোন্দল পরিহার করে যদি ঠিকমত পথ চলেন তবে আপনাদের চলার পথ আরো গতিময় হবে। আপনারা এগিয়ে যাবেন। শ্রমিক ছাড়া একটা রাষ্ট্র চলে না। এসময় তিনি নির্মাশ্রমিক নেতাকর্মীসহ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আপনাদের কার্যালয়ের জন্য একটি ঘরের কথা বলেছেন, কতটুকু করা যায় ইনশাল্লাহ আমি চেষ্টা করবো।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল রশিদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুর ইসলাম জোয়ার্দার টোটন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দীন হেলা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনার রশিদ, সাংগঠনিক সম্পাদক সাহাবুল হোসেন, কোষাধ্যক্ষ সাদ্দাম হোসেন ও সদস্য আলমগীর হোসেন। পরে ফিতা কেটে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথিসহ অতিথিরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

চুয়াডাঙ্গায় নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয় উদ্বোধন

আপডেট সময় : ১০:০৯:৫১ পূর্বাহ্ণ, শনিবার, ২২ জুন ২০২৪