বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহের ছয় উপজেলায় নির্মিত ৬টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫৪:১২ অপরাহ্ণ, শুক্রবার, ২৯ জুলাই ২০২২
  • ৭৫৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-

ঝিনাইদহের ছয় উপজেলায় নির্মিত ৬টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এর দুটি ভবনে কয়েকটি দোকান বরাদ্দ দেয়া হলেও চারটি ভবন এখনও তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। ফলে ভবনগুলো থেকে পাওয়া আয় দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সহযোগিতা ও অফিসের দৈনন্দিন খরচ মেটানোর কথা থাকলেও সেটি বাস্তবায়িত হচ্ছে না।

ঝিনাইদহের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তথ্য মতে, জেলা সদরসহ ৬ উপজেলায় ৬টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তৈরিতে ব্যয় হয়েছে ১২ কোটি ৪১ লাখ টাকা। কিন্তু ভবনগুলো তালাবদ্ধ থাকায় বীর মুক্তিযোদ্ধাদের বসার স্থায়ী স্থান ও দোকান ভাড়া থেকে যে আয় হওয়ার কথা তা অর্জিত হচ্ছে না।

ফলে অর্জিত আয় থেকে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করা ও অফিসের দৈনন্দিন খরচ মেটানোর কথা থাকলেও সেটি বাস্তবায়িত হচ্ছে না। একই সঙ্গে সেখানে গিয়ে সময় কাটাতেও পারছেন না বীর সন্তানরা। বীর মুক্তিযোদ্ধারা বলছেন, মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমিটি না থাকায় ভবনগুলোর পরিপূর্ণ ব্যবহার হচ্ছে না।

দ্রুত মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন দিয়ে নির্বাচিত কমিটির হাতে ভবনগুলো বুঝিয়ে দিলেই বাস্তবায়িত হবে সরকারের মহৎ উদ্দেশ্য। শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন মালিতা বলেন, ‘২০১৪ সালে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন হয়। ২০১৭ সালে এর মেয়াদ শেষ হয়। এরপর থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইউনিট কমান্ডারের দায়িত্ব পালন করছে।

কমান্ডার হিসেবে ইউএনও বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন বিষয় দেখভাল করেন। ‘এ ছাড়া নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হস্তান্তর না করায় বীর মুক্তিযোদ্ধাগণকে ভাড়া করা অফিসগুলোতেই বসতে হচ্ছে।’ এ বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার ও জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, ‘মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলোর কয়েকটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

কিছু দোকান ভাড়া দেয়া হয়েছে। ভাড়ার টাকা থেকে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করা হয়। তালাবদ্ধ ভবনগুলো দ্রুত ব্যবহার করতে ইউএনওদের নির্দেশ দেয়া হয়েছে।’

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহের ছয় উপজেলায় নির্মিত ৬টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

আপডেট সময় : ১০:৫৪:১২ অপরাহ্ণ, শুক্রবার, ২৯ জুলাই ২০২২