সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

সিরাজগঞ্জ মহাসড়কে ২২ কি.মি যানবাহনের ধীরগতি

  • amzad khan
  • আপডেট সময় : ০৯:২২:৩২ অপরাহ্ণ, শুক্রবার, ১৫ জুলাই ২০২২
  • ৭৬৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ মোঃ নজরুল ইসলাম –

সিরাজগঞ্জের মহাসড়কে কর্মমুখী যাত্রীবাহি গাড়ী যানবাহনের চাপ বেড়েছে। ফলে শুক্রবার (১৫ জুলাই) সকাল থেকে হাটিকুমরুল গোলচত্বর হয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার এলাকায় যানবাহনের ধীরগতি রয়েছে। এদিকে কাঙ্খিত বাসের টিকিট না পেয়ে সড়কের বিভিন্ন জায়গায় ঢাকামুখী কয়েক যাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকেই আবার বাসের সিট না পেয়ে পিকআপ কিংবা ট্রাকে গন্তব্যস্থলে যাচ্ছেন।

কড্ডার মোড় এলাকায় আয়শা সিদ্দিকা নামের এক গার্মেন্টসকর্মী বলেন, ‘সকাল ৯টা থেকে গাড়ির জন্য কড্ডার মোড়ে রোদের মধ্যে বসে আছি। কিন্তু বাসের টিকিট মিলছে না। লোকাল বাসগুলোও ভাড়া বেশি চায়। দুপুর হয়ে গেছে। ছুটিও শেষ, শনিবার থেকে অফিস খোলা। আজ না গেলে চলবে না। তাই পিকআপে বসে রয়েছি ঢাকা যাবো বলে।’ হাটিকুমরুল গোলচত্বর এলাকায় হান্নান পরিবহনের যাত্রী মারুফ হাসান বলেন, ‘বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি সকাল ৯ টায়। হাটিকুমরুল গোলচত্বরে এসে দুপুর হয়ে গেছে।

রাস্তার যানবাহনের যে চাপ তাতে মনে হয় না রাত ১২টার আগে ঢাকা পৌঁছাতে পারবো কিনা সন্দেহ আছে।’ হাটিকুমরুল হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান নীলকন্ঠকে বলেন, ঈদের ছুটির শেষ দিন হওয়ায় হাটিকুমরুল হাইওয়ের গোলচত্বর ও তার আশপাশের এলাকায় যানবাহনের প্রচুর চাপ রয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপে ধীরগতি দেখা দিয়েছে। তবে কোথাও যানজট নেই। যানজট যাতে সৃষ্টি না হয় এজন্য হাইওয়ে পুলিশ সড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক সালেকুজ্জামান খাঁন সালেক নীলকন্ঠকে বলেন, হাটিকুমরুল গোলচত্বর থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় পর্যন্ত মহাসড়কের প্রায় ২২ কিলোমিটার জুড়ে যানবাহনের ধীরগতি রয়েছে। বেলা গড়ার সঙ্গে সঙ্গে আমরা আশা করছি এটি কমে যাবে।

জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

সিরাজগঞ্জ মহাসড়কে ২২ কি.মি যানবাহনের ধীরগতি

আপডেট সময় : ০৯:২২:৩২ অপরাহ্ণ, শুক্রবার, ১৫ জুলাই ২০২২