সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে শিপ রিসাইক্লিং শিল্প !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১৬:০৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শ্রমঘন শিল্প হিসেবে শিপ রিসাইক্লিং কর্মসংস্থান ও আয় বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
তিনি বলেন, দেশের স্টিল ও রি-রোলিং কারখানাগুলোর অধিকাংশ কাঁচামাল এ শিল্পখাত থেকে আসছে। ইতোমধ্যে শিপ রিসাইক্লিং শিল্পখাতে কর্মরত শ্রমিক ও কর্মপরিবেশের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

গতকাল বুধবার রাজধানীর রেডিসন হোটেলে শিল্প মন্ত্রণালয় বাস্তবায়িত ‘নিরাপদ ও পরিবেশবান্ধব জাহাজ রিসাইক্লিং’প্রকল্পের সমাপনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে পরিবেশ সুরক্ষায় বর্তমান সরকার সবুজ শিল্পায়নের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। পরিবেশবান্ধব শিল্পায়নের সুফল পেতে সরকার উদ্যোক্তাদের মানসিকতা পরিবর্তনেও কাজ করে যাচ্ছে। সবুজ প্রবৃদ্ধি ও সবুজ অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে শিপ রিসাইক্লিংকে শিল্প হিসেবে ঘোষণা করেছেন। এর আলোকে শিল্প মন্ত্রণালয় নিরাপদ ও পরিবেশবান্ধব জাহাজ রিসাইক্লিং শিল্প প্রকল্প বাস্তবায়ন করেছে।

শিল্পমন্ত্রী বলেন, পরিবেশ ও শ্রম নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের শিপ রিসাইক্লিং শিল্পের বিষয়ে বিতর্ক থাকলেও বর্তমানে এখাতে উদাহরণ সৃষ্টি করার মতো শিল্প গড়ে উঠেছে। এসব শিল্প দেশীয় ও আন্তর্জাতিক আইন-কানুন এবং গুণগতমান অনুসরণ করছে।
শিপ রিসাইক্লিং শিল্পখাতের স্বার্থে নিরাপদ ও পরিবেশবান্ধব জাহাজ রিসাইক্লিং প্রকল্প সম্প্রসারণের প্রতি সরকারের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রকল্পের পরিচালক ও যুগ্ম সচিব বেগম ইয়াসমিন সুলতানা, বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লিকেন, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের পরিচালক ড. স্টিফেন মিকালেফ প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে শিপ রিসাইক্লিং শিল্প !

আপডেট সময় : ০১:১৬:০৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৭