সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

চুয়াডাঙ্গায় আরও ২৪টি কন্যা শিশুর পরিবারকে পুলিশের উপহার

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:২৮:২৭ অপরাহ্ণ, শনিবার, ৩০ জানুয়ারি ২০২১
  • ৮১৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই স্লোগানকে সামনে রেখে মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ পেশাগত দায়িত্বপালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন প্রকার সামাজিক, মানবিক ও উৎসাহমূলক গণমুখী কার্যক্রমে ভূমিকা রেখে চলেছেন। এরই ধারাবাহিকতায় নারীর ক্ষমতায়ন, নারী নির্যাতন প্রতিরোধ এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণে তিনি চুয়াডাঙ্গায় এক ব্যতিক্রমধর্মী পদক্ষেপ গ্রহণ করেছেন।

তা হলো কোনো পরিবারে কন্যাশিশুর জন্ম হলেই সে পরিবারে পুলিশ সুপারের পক্ষ থেকে উপহার পৌঁছে দেওয়া। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের পক্ষ থেকে সদ্য ভূমিষ্ঠ আরও ২৪টি কন্যাশিশুর পরিবারকে পাঠানো হয়েছে ফুল, মিষ্টি ও নতুন পোশাক। গত বৃহস্পতিবার দর্শনা থানার ৬২ নং আড়িয়া গ্রামের সজিব হাসানসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ২৪জন পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে জানান তাঁদের পরিবারে কন্যা সন্তানের জন্ম হয়েছে।

পুলিশ কন্ট্রোলরুমে কন্যা সন্তান ভুমিষ্ট হওয়ার সংবাদ জানার সঙ্গে সঙ্গে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশে কয়েকজন পুলিশ সদস্য প্রতিটা শিশুর জন্য একটি নিউবর্ণ বেবী প্যাকেজ নিয়ে তাঁদের বাসায় উপস্থিত হয়। পুলিশ সদস্যদের উপহারসহ উপস্থিতি নবাগত শিশুর পরিবারের সদস্যদের আনন্দ আরও বাড়িয়ে দেয়। কন্যাশিশুর পরিবারের সদস্যরা পুলিশ সুপারের পাঠানো উপহার পেয়ে আনন্দিত হয় এবং পুলিশ সুপারের আন্তরিকতা ও ভালবাসায় মুগ্ধ হয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে।

এবিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘দেশের মোট জনগোষ্ঠির অর্ধেক নারী। এই বিপুল সংখ্যাক নারী পিছিয়ে থাকলে সামগ্রিক উন্নয়ন অসম্ভব।’ এসময় তিনি চুয়াডাঙ্গার সর্বস্তরের জনসাধারণের কাছে আইনশৃঙ্খলা রক্ষা, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণে সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

চুয়াডাঙ্গায় আরও ২৪টি কন্যা শিশুর পরিবারকে পুলিশের উপহার

আপডেট সময় : ০৮:২৮:২৭ অপরাহ্ণ, শনিবার, ৩০ জানুয়ারি ২০২১