সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

কালীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:০৪:১৩ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
  • ৮১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার রামপুর গ্রাম থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আবদুল মজিদ (৫২) নামের এক বালু ব্যবসায়ী ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে রক্ষা পেয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রাম থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করা হয়। আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালীগঞ্জ সহকারী কমিশনার ভূমি ভূপালী সরকার।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী রানী সরকার জানান, অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাষ্টভাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনকারী বালু ব্যবসায়ী আবদুল মজিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সাথে সাথে দুটি ভেকু গাড়ি জব্দ করেন। অবৈধভাবে বালু উত্তোলনের কাজে তার ভেকু গাড়ি ব্যবহার করবেন না মালিক এমন মুচলেকা দিলে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় পরে ছেড়ে দেয়া হয়। স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে রামপুর গ্রামের আবদুল মজিদ পুকুর লীজ নেবার নাম করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

কালীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:০৪:১৩ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২০