বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন

ঝিনাইদহে সরকারি বরাদ্দকৃত কৃষকদের ঘরে খাবার হোটেল!

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:৪৭:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০
  • ৮১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের সদর উপজেলার গান্না ইউনিয়নের কালুহাটিতে কৃষকদের জন্য সরকারি বরাদ্দকৃত ঘর এখন খাবার হোটেলের জন্য ভাড়ায় দেওয়া হয়েছে। সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, সদর উপজেলার গান্না ইউনিয়নে প্রান্তিক কৃষকদের কথা ভেবে ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, কৃষি পন্য সংগ্রহ ও বাজারজাত করনের লক্ষে সরকারি ১ লক্ষ বাজেটে ঘর করে দিয়েছেন। সেই ঘর কৃষকদের কোনই কাজে আসছেনা। এলাকার কৃষকদের অভিযোগ, ঘরটির রক্ষনাবেক্ষনের দ্বায়িত্ব থাকা প্রভাবশালী মুক্তার আলী নিজের ব্যাক্তিগত কাজে ঘরটি ব্যাবহার করে আসছিল। কিছু দিন হল ব্যাক্তিস্বার্থে অন্যের নিকট ঘরটি ভাড়ায় দিয়েছেন তিনি। ঘরটি এখন খাবার হোটেল হিসিবে ব্যাবহার করছেন একই এলাকার ঠান্ডু আলী নামে এক যুবক। সাংবাদিকেদের মাধ্যমে ঘরটি দ্রুত খালি করে দেয়ার দাবী জানিয়েছেন এলাকাবাসী। এ ব্যাপারে, মুক্তার আলী ও একই এলাকার নুর আলী ঘটনার কথা স্বীকার করে সাংবাদিকদের জানান, এই ঘর কৃষকদের জন্য বরাদ্দ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস। ঠান্ডু গরিব তাই ঘরটি আমরা কিছুদিন হল খাবার হোটেল করতে দিয়েছি। তবে ভাড়ায় না। প্রয়োজনে ঘর খালি করে দেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১

ঝিনাইদহে সরকারি বরাদ্দকৃত কৃষকদের ঘরে খাবার হোটেল!

আপডেট সময় : ০৮:৪৭:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০