শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

বদলে যেতে চলেছে সব টেলিফোন নম্বর সকল গ্রাহকের নম্বর ১১ ডিজিটে রূপান্তর করা হবে।

  • আপডেট সময় : ০৮:১৬:৩৯ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২০
  • ৮৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

উন্নত সেবা নিশ্চিতের লক্ষ্যে বিটিসিএল-এর সকল গ্রাহকের নম্বর ১১ ডিজিটে রূপান্তর করা হবে। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিসিএল।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গুলশান টেলিফোন এক্সচেঞ্জের ৯৮৪, ৯৮৫, ৯৮৬, ৯৮৮, ৯৮৯ গ্রুপের নম্বরসমূহ সাত ডিজিটের পরিবর্তে ১১ ডিজিটের নম্বরে রূপান্তর করা হবে। এই নিয়ম অনুযায়ী ৯৮৬, ৯৮৮, ৯৮৯ গ্রুপের নম্বরসমূহের শেষ পাঁচ ডিজিট অপরিবর্তিত থাকবে। এ ছাড়া ৯৮৪, ৯৮৫ গ্রুপের নম্বরসমূহ নতুন নম্বরে পরিবর্তিত হবে। আর বাংলাদেশের বাইরে থেকে এসব নম্বরে কল করতে হলে ১১ ডিজিটের পূর্বে ৮৮ যোগ করতে হবে। অর্থাৎ বিদেশ থেকে কলের ক্ষেত্রে ১৩টি ডিজিট চাপতে হবে।

সারা দেশকে ৫টি জোনে ভাগ করে এ পরিবর্তন শুরু করবে বিটিসিএল। এতে একই জোনের ভিতরে যে কোনো স্থানে টেলিফোন স্থানান্তর করলে তার টেলিফোন নম্বর অপরিবর্তিত থাকবে।

তবে অন্য জোনে স্থানান্তর করলে শুধুমাত্র প্রথম ডিজিট অর্থাৎ জোন কোডটি পরিবর্তন হবে, বাকি সব ডিজিট একই থাকবে। পরিবর্তিত নম্বরসমূহের তালিকা বিটিসিএল ওয়েবসাইট www.btcl.gov.bd এ পাওয়া যাবে।

প্রাথমিকভাবে গুলশান এক্সচেঞ্জের আওতাধীন নম্বরসমূহ ১১ ডিজিটে পরিবর্তনের মাধ্যমে একাজ শুরু করবে বিটিসিএল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

বদলে যেতে চলেছে সব টেলিফোন নম্বর সকল গ্রাহকের নম্বর ১১ ডিজিটে রূপান্তর করা হবে।

আপডেট সময় : ০৮:১৬:৩৯ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২০