রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

কুকুরের জন্য রক্ষা পেল বিয়ে !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৪৩:১৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিয়ের সবকিছু ঠিকঠাক। শুধু গাঁটছড়া বাঁধা বাকি। এ সময় বাদ সাধল হবু কনের পোষা কুকুর। হবু বর বললেন, বিবাহিত জীবনে কুকুরের অনধিকার প্রবেশ তিনি মানবেন না। কিন্তু কনে গোঁ ধরে বসলেন, কারো জন্য সে তার শখের পোষা কুকুরকে বিসর্জন দিতে পারবে না। শেষমেশ বিয়েটাই ভেঙে গেল। গত বছরের সেপ্টেম্বরে এমনই একটি ঘটনা ঘটেছিল ভারতের বেঙ্গালুরুতে।

তবে এ বছর ইংল্যান্ডে ঘটেছে ঠিক উল্টো একটি ঘটনা। একটি ফ্রেঞ্চ বুল ডগের (এক জাতের কুকুর) জন্য এক জুটির বিয়ের অনুষ্ঠান পণ্ড হতে যেয়েও হয়নি।
উত্তর-পশ্চিম ইংল্যান্ডের ছোট শহর স্টকপোর্টে বাস করেন লরা ও জেমস রাসেল দম্পতি। চলতি সপ্তাহে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এই দম্পতির জর্জ নামের একটি পোষা কুকুর আছে।

তারা উভয়ে চেয়েছিলেন তাদের এই বিয়েতে জর্জ বিশেষভাবে যুক্ত থাকুক। এই পরিকল্পনা থেকেই তারা এই ভিডিওটি তৈরি করেছেন। ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছে ‘ডগ সেভস ওয়েডিং ডে হোয়েন বেস্ট ম্যান ফরগট দেয়ার ওয়েডিং রিং’ অর্থাৎ ‘কুকুর বিয়ে বাঁচালো যখন প্রিয় বন্ধু বিয়ের রিং আনতে ভুলে গিয়েছিল।’

ভিডিওর শুরুতে দেখা যায় জেমস রাসেলকে স্থানীয় গীর্জার পাদ্রী লরাকে আংটি পরিয়ে দিতে বলছেন। জেমস রাসেল তার প্রিয় বন্ধু ক্রেইগ রোডসকে বিয়ের আংটি দিতে বলেন। ক্রেইগ রোডস জানায়, তিনি আংটি আনতে ভুলে গেছেন।

এরপর দেখা যায়, বিছানায় ঘুমিয়ে আছে জর্জ নামের কুকুরটি। তার পাশে বাজছে ফোনের রিংটন। ঘুম থেকে জেগে ফোনটি কানে ধরে মন দিয়ে কথা শোনে জর্জ। এরপর বাক্স থেকে আংটি নিয়ে দৌড়াতে থাকে। গীর্জায় ঢোকার আগে জর্জের মনে হয় তার গায়ের পোশাক বিয়ের অনুষ্ঠানের জন্য উপযুক্ত নয়। তখন সে আবার বাসায় ফিরে যায় এবং গোসল সেরে নতুন পোশাক পরে দৌড়ে অনেকটা পথ পাড়ি দিয়ে গীর্জায় পৌঁছায়। এভাবেই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে জর্জ, লরা ও জেমস রাসেলের বিয়ে ভেঙে যাওয়া রক্ষা করেছে।

পুরো ভিডিওটি বিয়ের অনুষ্ঠানে বড় পর্দার মাধ্যমে আমন্ত্রিত অতিথিদের দেখানো হয়েছে।
লরা তার ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করেন। ভালোবাসা ও আবেগে মোড়ানো এই ভিডিওটি গত কয়েকদিনে ফেসবুকে আলোড়ন তুলেছে। তিন দিনের ব্যবধানে ৭ মিলিয়নের বেশি বার দেখা হয়েছে ভিডিওটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কুকুরের জন্য রক্ষা পেল বিয়ে !

আপডেট সময় : ০৫:৪৩:১৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭