শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মক্কায় পবিত্র হজ পালন শুরু !

  • আপডেট সময় : ০৪:১২:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
  • ৮২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আধুনিক ইতিহাসের সবচেয়ে কম সংখ্যক হজযাত্রী মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে বুধবার পবিত্র কাবা তওয়াফের মাধ্যমে হজ পালন শুরু করেছেন। করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে সৌদি আরব এ বছর এই সীমিত আকারে হজ কার্যক্রমের আয়োজন করে।
হজ ইসলামের পঞ্চম স্তম্ভের একটি এবং হজ ফরজ হয়েছে এমন সক্ষম ব্যক্তিকে অবশ্যই জীবনে একবার হজ পালন করতে হবে। এ বছর সৌদি কর্তৃপক্ষ ১০ হাজার লোককে হজ পালনের অনুমতি দিয়েছে। ২০১৯ সালে হজ পালনে সারা বিশ্ব থেকে প্রায় ২৫ লাখ লোক সমবেত হয়েছিল। হাজীরা বুধবার মসজিদুল হারামে কালো গিলাফে ঢাকা পবিত্র কাবায় প্রথম তওয়াফের মাধ্যমে হজ কার্যক্রম পালন শুরু করেন। পরে হাজীরা মিনায় যান এবং রাত্রিযাপন করেন। বৃহস্পতিবার হাজীগণ আরাফাতের ময়দানে সমবেত হচ্ছেন।
হাজীদের আরাফাতে উপস্থিত থাকতে হয়, এটি হজের অন্যতম প্রধান শর্ত। এখানে হাজীগণ পবিত্র কোরআন তেলাওয়াত করেন, দোয়া মোনাজাতে শরীক হয়ে গুনাহ মাফের জন্য আল্লাহর ক্ষমা ও আশ্রয় প্রার্থনা করেন।
করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে কর্তৃপক্ষ কড়া বিধিনিষেধ অনুসরণ করছে, সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয় বলেছে, বুধবার মক্কা অঞ্চলে ১২২ জন করোনা আক্রান্ত হয়েছেন।
সৌদি কর্তৃপক্ষ প্রাথমিকভাবে জানিয়েছিল তারা দেশের ১ হাজার লোককে এ বছর হজ পালনের অনুমোদন দেবে, তবে স্থানীয় মিডিয়া জানায় ১০ হাজারের বেশী লোক হজ পালন করবে। এদের ৭০ শতাংশ সৌদি আরবে বসবাসকারী বিদেশী নাগরিক এবং বাকিরা সৌদি নাগরিক।
সৌদি আরবে করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে এবং এতে ২ হাজার ৮ শ’র বেশী লোকের মৃত্যু হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

মক্কায় পবিত্র হজ পালন শুরু !

আপডেট সময় : ০৪:১২:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০