সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

দ. এশিয়ায় বাংলাদেশেরই প্রবৃদ্ধি ধারাবাহিক বেড়েছে !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৫:১০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশের প্রবৃদ্ধিই ধারাবাহিকভাবে বেড়েছে বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হাসান।
গতকাল বুধবার বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ে অর্থনৈতিক সাংবাদিকদের নিয়ে  ‘ডেভেলপমেন্ট প্রোগ্রেস অ্যান্ড চ্যালেঞ্জ : সাউথ এশিয়ান পার্সপেক্টিভ’  শীর্ষক দিনব্যাপী কর্মশালার  তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর গত ৫ বছরের প্রবৃদ্ধি বিশ্লেষণ করে দেখা গেছে, দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের প্রবৃ্দ্ধিই ওঠানামা করছে। তবে একমাত্র বাংলাদেশের প্রবৃদ্ধি প্রতি বছরই বেড়েছে।
ড. জাহিদ হাসান বলেন, বাংলাদেশকে আরও ভালো করতে  হলে দুটি বিষয়ে গুরুত্ব দিতে হবে। তা হলো সাউথ এশিয়ার ডেমোগ্রাফি এবং জিওগ্রাফি। ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার উন্নয়নে এই দুটিই হলো প্রধান সম্পদ। দক্ষিণ এশিয়া পৃথিবীর একটা ট্রান্সপোর্টেশন হাব হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা বড় বাজার হওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারে।

দক্ষিণ এশীয় অঞ্চলের উন্নয়নের চ্যালেঞ্জগুলো তুলে ধরে তিনি বলেন, আমাদের বাণিজ্যিক সম্পর্কগুলো খুবই দুর্বল। সেটা অভ্যন্তরীণ ও দক্ষিণ এশীয় আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রেও। দক্ষিণ এশিয়ার সঙ্গে দক্ষিণ এশিয়ার বাইরের দেশের সঙ্গেও। এক্ষেত্রে দক্ষিণ এশিয়ার অবস্থান পূর্ব এশিয়ার  অনেক নিচে।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কস্ট অব ডুইং বিজনেস (ব্যবসায় ব্যয়) খুব উচ্চ। রেগুলেশন ও অবকাঠামো সমস্যা দক্ষিণ এশিয়ার একটা বড় সমস্যা। এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে আমরা আমাদের প্রতিযোগী দেশগুলোর তুলনায় বিশেষ করে চীন ও ভিয়েতনামের তুলনায়  বেশি পিছিয়ে। রপ্তানি বহুমুখীকরণে আমাদের অবস্থান দুর্বল।
এ সময় আশার দিক তুলে ধরে তিনি বলেন, এত সমস্যার মধ্যেও দক্ষিণ এশিয়ার কিছু দেশে আশার দিক রয়েছে। তা হলো এগ্রো বিজনেস ও তৈরি পোশাক- যেখানে আমরা ভালো করছি। সেখানে আরও ভালো করার সুযোগ আছে। যেসব পণ্যে ভালো করেছি, সেখানে আরও ভালো করার সুযোগ আছে। রপ্তানি বহুমুখীকরণের ক্ষেত্রেও সুযোগ রয়েছে।

কর্মশালায় উদ্বোধনী বক্তব্যে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফ্যান বলেন, গত ২ বছরে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। এর মধ্যে দারিদ্র্য হ্রাস অন্যতম। আর উন্নয়নের দিক থেকে ওই সময়ে ভারত ও পাকিস্তানের চেয়েও এগিয়ে গেছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন দেশের অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি সাইফ ইসলাম দিলাল এবং  সাধারণ সম্পাদক জিয়াউর রহমান। ইআরএফ এ কর্মশালার আয়োজন করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

দ. এশিয়ায় বাংলাদেশেরই প্রবৃদ্ধি ধারাবাহিক বেড়েছে !

আপডেট সময় : ১১:৩৫:১০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭