সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

পণ্যের ব্যাগ ব্যবহারের সুনির্দিষ্ট আইন দাবি !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩০:৪২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিশ্বের বিভিন্ন দেশে পণ্যের মোড়কজাতকরণে (প্যাকেজিং) কেমন ব্যাগ ব্যবহার হবে, তার সুনির্দিষ্ট আইন রয়েছে। বাংলাদেশের পণ্যের ক্ষেত্রে এ ধরনের কোনো আইন না থাকায় সমস্যা তৈরি হচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রফতানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)। পণ্য প্যাকেজিংয়ে সুনির্দিষ্ট আইন থাকা প্রয়োজন বলে সংগঠন অভিমত প্রকাশ করেছে।

গত সোমবার রাজধানীর পল্টন টাওয়ারে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিমত প্রকাশ করেন সংগঠনের সভাপতি জসিম উদ্দিন। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের প্লাস্টিক শিল্প কোন পর্যায়ে থাকবে সে ব্যাপারে সুনির্দিষ্ট তিনটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্যাকেজিং আইন সম্পর্কে জসিম উদ্দিন বলেন, ‘পাটের ব্যাগ ব্যবহারের নির্দেশনা সরকার দিয়েছে। আমরা পাটের ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে না কিন্তু বাস্তবতা বিবেচনায় প্যাকেজিংয়ে এখন প্লাস্টিকের কোনো বিকল্প নেই। কোন ধরনের পণ্যে কী ধরনের প্যাকেজিং করা হবে সেটি নির্ধারণে আইন করার কোনো বিকল্প নেই। শুধু প্যাকেজিং এর কারণে পণ্যের দাম বাড়ে। প্লাস্টিক প্যাকেজিং চালু হলে অনেক তরল পণ্যের দাম কয়েকভাগ কমে যাবে।’

তিনি বলেন, ‘প্লাস্টিক শিল্পনগরী প্রকল্পটি গত বছর একনেকে পাস হয়েছে এবং শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী ব্রিজের পশ্চিম পাশে বড়বত্তা এলাকায় ৫০ একর জমির ওপর প্লাস্টিক শিল্পনগরী গড়ে তোলার জন্য ইতোমধ্যে জায়গা নির্ধারণ করেছে বিসিক। শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে বিসিক প্রকল্পটি বাস্তবায়ন করছে। এ প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি।’

তিনি বলেন, ‘গত ২০১৫-১৬ অর্থবছরে এ খাতে রপ্তানি প্রবৃদ্ধি কমেছে ১১.৫০ শতাংশ। আর ২০১৪-১৫ অর্থবছরে এ খাতের রপ্তানি অর্থের পরিমাণ ছিল ১০০.৫৭ মিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৫-১৬ বছরে দাঁড়িয়েছে ৮৯ মিলিয়ন মার্কিন ডলারে। রফতানি আয় কমার পেছনে যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা না থাকাকে কারণ হিসেবে চিহ্নিত করেছে বিপিজিএমইএ। তবে, চলতি অর্থবছরে রপ্তানি আয়ের পরিমাণ বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন সভাপতি ইউসুফ আশরাফ, ফেরদৌস ওয়াহেদ, সামিম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ, প্রাক্তন সহ-সভাপতি কে এম ইকবাল হোসেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

পণ্যের ব্যাগ ব্যবহারের সুনির্দিষ্ট আইন দাবি !

আপডেট সময় : ১১:৩০:৪২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭