সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

এফটিএ : অচিরেই বাংলাদেশ-শ্রীলঙ্কা চুক্তি

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৩:৩০ অপরাহ্ণ, সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের (চুক্তি) বিভিন্ন  খুঁটিনাটি বিষয় নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। চুক্তিটি অচিরেই সই হতে যাচ্ছে।মন্ত্রী বলেন, এফটিএ চুক্তিতে সই করার মাধ্যমে শ্রীলঙ্কায় রপ্তানি বাড়াতে সক্ষম বাংলাদেশ।

গতকাল রোববার সচিবালয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এর আগে তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ইয়াসোজা গুনাসেকিরা।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, শ্রীলঙ্কায় বাংলাদেশের কাগজ, ওষুধ ও আলু রপ্তানি বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে শুল্ক জটিলতা একটা বড় বাধা। আলোচনার মাধ্যমে এ জটিলতা দূর করা হচ্ছে। অল্প সময়ের মধ্যে শুল্ক জটিলতা দূর হবে বলে আশা করছি।

তিনি বলেন, গত অর্থবছরে শ্রীলঙ্কায় ৩ কোটি ৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। একই সময়ে আমদানি করা হয়েছে ৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য। নিজেদের মধ্যে বাণিজ্য বৃদ্ধির জন্য উভয়দেশের প্রতিনিধিরা একমত পোষণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ  নেওয়া হয়েছে। এফটিএ সইয়ের মাধ্যমে শ্রীলঙ্কায় বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি করা সম্ভব।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করার সময় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত সচিব (এফটিএ) মো. শফিকুল ইসলাম এবং যুগ্মসচিব (এফটিএ) মুনীর চৌধুরী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

এফটিএ : অচিরেই বাংলাদেশ-শ্রীলঙ্কা চুক্তি

আপডেট সময় : ১২:৩৩:৩০ অপরাহ্ণ, সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭