মঙ্গলবার | ৭ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় নদীতে নৌকা ডুবি: সাঁতরে বাঁচলেন একজন, নিখোঁজ দুই জেলে Logo বোরো আবাদে পানির সংকট: দেওয়ানখালী খালে ইজারাদারের বিরুদ্ধে চাষিদের মানববন্ধন Logo জ্বালানি বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে চালু হলো ডিজিটাল ফুয়েল কার্ড Logo খুবিতে ‘নৈয়ায়িক সন্ধ্যা’ শীর্ষক বিতর্ক অনুষ্ঠানের আয়োজন  Logo থানা চত্বরে সাংবাদিকদের ওপর হামলা, মামলা না হওয়ায় সরকারি সংবাদ বর্জনের ঘোষণা Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার 

গাংনীতে চাঁদার দাবিতে বিউটিশিয়ানকে ছুরিকাঘাত!

  • rahul raj
  • আপডেট সময় : ১১:১০:৪৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনীতে চাঁদার টাকা না পেয়ে বিউটিশিয়ান আঁখিকে (২৫) ছুরিকাঘাত করেছে চাঁদাবাজরা। এ সময় চাঁদাবাজদের হাত থেকে আঁখিতে রক্ষা করতে আসা আলাউদ্দীন নামের স্থানীয় এক হোমিওপ্যাথিক চিকিৎসককে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাঁ হাত ভেঙে দিয়েছে চাঁদাবাজরা। গতকাল সোমবার বেলা দুইটার দিকে গাংনী উপজেলার বামুন্দী বাজার বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
বিউটিশিয়ান আঁখি জানান, ছাতিয়ান শেখ পাড়ার আরিকুল ইসলামের ছেলে জয় ও একই গ্রামের বল্টু মিয়ার মেয়ে রানী খাতুন তাঁর বিউটি পার্লারে প্রবেশ করে চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে না চাইলে রানী তাঁর চোখে ছুরি দিয়ে আঘাত করেন এবং জয় আঁখির স্বর্ণের চেইন ছিনতাই করেন। এ সময় চিৎকার আঁখি চিৎকার শুরু করলে পাশের হোমিওপ্যাথিক চিকিৎসক আলাউদ্দীন তাঁকে বাঁচাতে এগিয়ে এলে হাতুড়ি দিয়ে আলাউদ্দীনের বাঁ হাত ভেঙে দেন জয়।
হোমিওপ্যাথিক চিকিৎসক আলাউদ্দীন জানান, একটি হাতুড়ি দিয়ে তাঁর ওপর আক্রমণ করেন জয়। হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে তাঁর বাঁ হাত ভেঙে দেন। পরে তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেন জয়। স্থানীয় লোকজন ছুটে এলে চাঁদাবাজরা পালিয়ে যান।
স্থানীয় লোকজন জানান, আহত অবস্থায় আঁখি ও আলাউদ্দীনকে গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে কথা বলতে চাইলে জয় ও রানীকে পাওয়া যায়নি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, মাদক সেবন, মেয়েদের উত্ত্যক্ত, চাঁদাবাজিসহ বেশ কিছু অভিযোগ রয়েছে জয়ের বিরুদ্ধে। হামলার ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় নদীতে নৌকা ডুবি: সাঁতরে বাঁচলেন একজন, নিখোঁজ দুই জেলে

গাংনীতে চাঁদার দাবিতে বিউটিশিয়ানকে ছুরিকাঘাত!

আপডেট সময় : ১১:১০:৪৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯