রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু

পলাশবাড়ীতে অপরিকল্পিত উন্নয়নের নগ্ন চিত্র,ড্রেনের ভেতর দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় অপরিকল্পিত ড্রেনেজ নির্মাণ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। চৌমাথা মোড় থেকে গোয়ালপাড়া পর্যন্ত নির্মাণাধীন ড্রেনের ভেতর একাধিক বৈদ্যুতিক খুঁটি অপসারণ না করেই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এতে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ড্রেন পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয়দের মতে, ড্রেনের ভেতরে বৈদ্যুতিক খুঁটি থাকায় যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। বর্ষা মৌসুমে পানি জমে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পরিকল্পনা ও সমন্বয়ের অভাবে এ ধরনের নির্মাণ জননিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলছে।
৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুলতান মাহমুদ বলেন, “গুরুত্বপূর্ণ এই ড্রেন নির্মাণে বৈদ্যুতিক খুঁটি না সরিয়ে কাজ চালানো পৌর কর্তৃপক্ষের কাণ্ডজ্ঞানহীনতার পরিচয়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন।”
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমান তাপাদার বলেন, দীর্ঘদিন অসুস্থ থাকায় আমি সরেজমিনে সাইট পরিদর্শন করতে পারিনি। তবে এমন পরিস্থিতি হওয়ার কথা নয়। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমতাবস্থায় স্থানীয়রা দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ ও পৌর কর্তৃপক্ষের সমন্বয়ে অবিলম্বে খুঁটি অপসারণ করে পরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ সম্পন্ন করতে হবে। তা না হলে এই ড্রেন জনদুর্ভোগ কমানোর বদলে নতুন সংকট সৃষ্টি করবে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা

পলাশবাড়ীতে অপরিকল্পিত উন্নয়নের নগ্ন চিত্র,ড্রেনের ভেতর দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি

আপডেট সময় : ০৯:২৩:২১ অপরাহ্ণ, শনিবার, ৩ জানুয়ারি ২০২৬