বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:৫৬:৫১ অপরাহ্ণ, সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
  • ৭৬৫ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প।

আজ সোমবার ভোর ৪টা ৪৭ মিনিটে ৫ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পে বিশেষ করে সিলেট জেলা ও রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পটির স্থায়িত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড।  এখন পর্যন্ত দেশের কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে এবং মেঘালয়-আসাম সীমান্তবর্তী অঞ্চল থেকে গুয়াহাটি শহরের প্রায় ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে,  ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর পাশাপাশি বাংলাদেশের সিলেট ও ময়মনসিংহ বিভাগে কম্পনটি তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে।

রাজধানী ঢাকাতেও হালকা থেকে মাঝারি মাত্রার ঝাঁকুনি টের পাওয়া গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

আপডেট সময় : ১২:৫৬:৫১ অপরাহ্ণ, সোমবার, ৫ জানুয়ারি ২০২৬