শুক্রবার | ২০ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার Logo খুবিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাছ ধরার উৎসব অনুষ্ঠিত Logo খুবির কেন্দ্রীয় লাইব্রেরিতে বৈশ্বিক মানসম্পন্ন পরিবেশ গড়ে তোলা হবে: উপাচার্য Logo রোজা শুরু বৃহস্পতিবার Logo পলাশবাড়ীতে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ Logo পলাশবাড়ীতে জামায়াতের হামলায় বিএনপি’র এজেন্ট নারী কর্মীসহ ২ জন আহত  Logo ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ শুরু, আজনতার অভিনন্দন Logo দক্ষিণ চট্টগ্রামে বুধবার রোজা শুরু করবেন যারা- Logo রমজানে ৩০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি Logo ভুট্টায় বিষাক্ত রং মিশিয়ে পশুখাদ্য তৈরি, মিল মালিকের লাখ টাকা জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

চাঁদপুর গ্রামার একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৫৯:৫৫ অপরাহ্ণ, রবিবার, ৪ জানুয়ারি ২০২৬
  • ৭৫৩ বার পড়া হয়েছে
মানসম্মত শিক্ষা কার্যক্রমকে আরও সুন্দর, সাবলীল ও আধুনিকভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে চাঁদপুর গ্রামার একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকালে চাঁদপুর শহরের স্বর্ণখোলা রোডে নতুন আঙ্গিকে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপুর প্রেসক্লাবের নবাগত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, “একটি জাতির মেরুদণ্ড হলো সুশিক্ষা। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাঁদপুর গ্রামার একাডেমি আধুনিক শিক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”

তিনি আরও বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা দক্ষতা, প্রযুক্তি জ্ঞান ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে হবে। এই একাডেমি শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষাঙ্গন হিসেবে গড়ে উঠবে—এটাই আমাদের প্রত্যাশা।”

এ সময় তিনি একাডেমির শিক্ষকবৃন্দকে শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবারকেও সন্তানের শিক্ষা ও চরিত্র গঠনে সচেতন ভূমিকা রাখতে হবে।”

চাঁদপুর গ্রামার একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি তাসলিমা আক্তারের সভাপতিত্বে ও
সাহারিয়ার হোসাইন তুষারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি সোহরাব হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আসাদুজ্জামান টুটুল, হাজী আব্দুর রহমান, বশির আহমেদ লিটন।

অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ফটোজানালিষ্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলো চাঁদপুর জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর গ্রামার একাডেমির পরিচালক মাহমুদুল হাসান রাজীব, প্রধান শিক্ষিকা প্রিয়াংকা সাহা, সহকারী শিক্ষক, নূরুন্নাহার, চন্দ্রিকা পাল, জয়শ্রী ঘোষ।

উদ্বোধন অনুষ্ঠানে একাডেমির পরিচালক, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ছবির ক্যাপশন: মানসম্মত শিক্ষা কার্যক্রমকে আরও সুন্দর, সাবলীল ও আধুনিকভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে চাঁদপুর গ্রামার একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর প্রেসক্লাবের নবাগত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

চাঁদপুর গ্রামার একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

আপডেট সময় : ০১:৫৯:৫৫ অপরাহ্ণ, রবিবার, ৪ জানুয়ারি ২০২৬