রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

সাতক্ষীরার যুগিপোতায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার ক্ষতি

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের যুগিপোতা গ্রামের একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। সোমবার (৫ জানুয়ারি) ভোর রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘের মালিকের লক্ষাধিক টাকার সাদা মাছ ও গলদা চিংড়ি মারা গেছে।

ঘের মালিক সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের ইউনুচ আলী জানান, তিনি বেতনা নদীর ওপারে ধুলিহর ইউনিয়নের যুগিপোতা এলাকায় প্রায় ৫ বিঘা জমি ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে মৎস্য চাষ করে আসছেন। চলতি মৌসুমে সাদা মাছের পাশাপাশি তিনি গলদা চিংড়ির চাষ করেন। আর কয়েকদিন পরই মাছ আহরণের প্রস্তুতি ছিল।

তিনি বলেন, সোমবার ভোরে পাশের ঘেরের মালিক ছাদেক আলীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন তার ঘেরের সব মাছ মরে ভেসে উঠছে। রাতের আঁধারে কে বা কারা ঘেরে বিষ প্রয়োগ করেছে। বিষক্রিয়ায় সাদা মাছ, গলদা চিংড়ির পাশাপাশি বাইন মাছও মারা গেছে। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ইউনুচ আলী আরও অভিযোগ করেন, যুগিপোতা গ্রামের মৃত মোহর আলীর ছেলে হোসেন আলী দীর্ঘদিন ধরে তাকে ঘের ছেড়ে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল। রোববার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ফোন করে হুমকি-ধামকিও দেয়। ঘটনার পর সোমবার ভোর রাত দেড়টার দিকে পাশের ঘের মালিক ছাদেক আলী হোসেন আলী ও একই গ্রামের আক্কেল আলীর ছেলে আদর আলীকে তার ঘেরের বেড়ি দিয়ে হেঁটে যেতে দেখেছেন বলে জানান।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ঘের মালিক দোষীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সাতক্ষীরার যুগিপোতায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার ক্ষতি

আপডেট সময় : ০৯:৫৪:৩০ অপরাহ্ণ, সোমবার, ৫ জানুয়ারি ২০২৬