রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

হিটলারের সেই টেলিফোনটির নাম ‘ধ্বংসের যন্ত্র’!

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:১০:৪৮ অপরাহ্ণ, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮৩৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অ্যাডলফ হিটলার স্বয়ং যে টেলিফোনটি ব্যবহার করতেন, সেটির নাম ‘ডিভাইস অব ডেসট্রাকশন’ বা ‘ধ্বংসের যন্ত্র’! বলা হয়ে থাকে যে, এই ফোনের মাধ্যমেই লাখ লাখ মানুষের মৃত্যুর পরোয়ানা জারি করতেন হিটলার। অবশেষে এটি নিলামে উঠতে যাচ্ছে।

দেখতে একেবারেই সাধারণ। লাল রংয়ের ফোনটি যেন কোনো অশনি সংকেত বহন করছে। টেলিফোনটির রং চটে গেছে। কালো অংশ বেরিয়ে এসেছে। পেছনের দিকে হিটলারের নাম খোদাই করে লেখাও রয়েছে টেলিফোনটিতে। আরো খোদাই করা রয়েছে নাৎসিদের প্রতীক চিহ্ন। ফোনটি বানিয়েছিল সিমেন্স।এ মাসের ১৯ তারিখেই নিলামে উঠবে বিখ্যাত বা কুখ্যাত এই ফোনটি। ধারণা করা হচ্ছে, ৩ লাখ ডলার পর্যন্ত এর দাম উঠতে পারে। আমেরিকার মেরিল্যান্ডের ‘আলেক্সান্দার হিস্টোরিক্যাল অকশন্স’ এই ব্যাকেলাইট ফোনটিকে ‘হিটলারের মোবাইল যন্ত্র যা ধ্বংস বয়ে আনতো’ বলে মন্তব্য করছে। শুধু তাই নয়, এটাই সর্বকালের সর্ববৃহৎ অস্ত্র যা গোটা বিশ্বকে এক দারুণ পরিণতির দিকে নিয়ে যাচ্ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষ দুই বছর এটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল বলে তথ্য প্রকাশ করা হয়।

যুদ্ধে মিত্রবাহিনীর জয়ের পর একজন ব্রিটিশ সেনা কর্মকর্তা হিটলারের বাঙ্কার থেকে এই ফোনটিকে সরিয়ে নেন। এ তথ্য জানান ওই কর্মকর্তার ছেলে র‍্যানাল্ফ রেইনার। বলেন, এই যন্ত্রটিকে হিটলার যুগের প্রতীক হিসাবে মনে করেননি আমার বাবা। তবে অনেকটা যুদ্ধের এক স্মৃতিচিহ্ন বলেই ধরে নিয়েছিলেন। নিলাম কম্পানি থেকে বলা হয়, রাশিয়ানরা র‍্যানাল্ফের বাবাকে ওই বাঙ্কারে যাওয়ার সুযোগ দেন। তারা হিটলারের স্ত্রী ইভা ব্রাউনের ব্যবহৃত কালো রংয়ের ফোনটি তার হাতে তুলে দেওয়ার প্রস্তাব করে। কিন্তু ব্রিটিশ কর্মকর্তার জবাব ছিল যে তার লাল রং পছন্দ। তাই তিনি হিটলারের ফোনটিই নিতে চান।

হিটলারের আরো কিছু জিনিসপত্র উঠবে অকশনে। আছে একটি স্যুভেনির, চীনমাটির তৈরি একটি অ্যালসেশিয়ান কুকুর। এটা হেনরিক হিমলার দিয়েছিলেন হিটলারকে। হিটলারের ব্যক্তিগত টেবিলেই ছিল কুকুরটি। এটা বানানো হয়েছিল ডাচাও কনসেনট্রেশন ক্যাম্পে। এর দামও নেহায়েত কম নয়, উঠতে পারে ৩৫ হাজার ডলার। তবে হিটলারের কোনো জিনিস যে প্রথমবারের মতো নিলামে উঠছে তা নয়। এর আগে হিটলারের জ্যাকেট সাড়ে ৬ লাখ ডলারে বিক্রি হয়। সূত্র: ফক্স নিউজ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

হিটলারের সেই টেলিফোনটির নাম ‘ধ্বংসের যন্ত্র’!

আপডেট সময় : ০৫:১০:৪৮ অপরাহ্ণ, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭