বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দু’টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদন্ড

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৪৪:২২ পূর্বাহ্ণ, বুধবার, ৮ মে ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণের অধিদপ্তরের অভিযান
নিউজ ডেস্ক:রমজান শুরু হতে না হতেই দাম বেড়েছে তেল, ডাল, মুড়ি, সেমাইসহ বিশেষ কিছু পণ্যের। আর এই সুযোগ কাজে লাগিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করে ভোক্তাদেরকে প্রতিনিয়ত স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে এক শ্রেণীর অসাদু ব্যবসায়ীরা। এমন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়। এ সময় তেলের মধ্যে তেলাপোকা, অসত্য উৎপাদনের তারিখ (৫ জুন ২০১৯), অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি ও সেমাই তৈরি এবং মোড়কজাত বিধিমালা লঙ্ঘন করায় দু’টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা জেলা সদরের দৌলতদিয়াড় এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে অভিযান চালায় একটি দল। অভিযানকালে জয় গোপাল ওয়েল মিল এন্ড মুড়ি ফ্যাক্টরিতে গিয়ে পাওয়া যায় নানা অনিয়ম। বাজারজাত করার জন্য প্রস্তুতকৃত তেলের মধ্যে তেলাপোকা, তেলের উৎপাদনের তারিখ দেয়া হয়েছে একমাস পিছিয়ে ৫ জুন, এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে মুড়ি। যাতে মানা হচ্ছে না মোড়কজাত আইন। এ সমস্ত অপরাধের জন্য প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৩০ হাজার টাকা এবং ভাই ভাই ওয়েল এন্ড মুড়ি ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকর ও নোংরাভাবে সেমাই তৈরি এবং মোড়কজাত বিধিমালা না মানার কারনে একই আইনের ৩৭ ও ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কাজ করা থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেন সহকারী পরিচালক সজল আহমেদ। সেই সঙ্গে কারখানা মালিকগন এ ধরনের কাজ আর করবেনা বলে প্রতিশ্রুতি দেন। এরপর একই কাজ ভবিষ্যতে করলে লাইসেন্স বাতিলসহ কারখানা সিলগালা করে দেয়া হবে বলে জানানো হয়।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

দু’টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদন্ড

আপডেট সময় : ১০:৪৪:২২ পূর্বাহ্ণ, বুধবার, ৮ মে ২০১৯